সোমবার, মে ১১, ২০২৬
spot_img
Homeচট্টগ্রামমাকে যত বেশি সম্মান দেবেন আপনি আরও বেশি সম্মানিত হবেন : মেয়র

মাকে যত বেশি সম্মান দেবেন আপনি আরও বেশি সম্মানিত হবেন : মেয়র

সর্বজয়া মা সম্মাননা অনুষ্ঠান

প্রাইম ভিশন ডেস্ক »

মেয়র ড. শাহাদাত হোসেন বলেছেন, আপনার যদি মনের মধ্যে কোনো ব্যথা কিংবা কষ্ট থাকে, সেটা সবার আগে মা-ই-বুঝতে পারেন। মাকে যত বেশি সম্মান দেবেন আপনি আরও বেশি সম্মানিত হবেন।
আন্তর্জাতিক মা দিবস উপলক্ষে চট্টগ্রামে আয়োজিত ‘সর্বজয়া মা সম্মাননা’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শনিবার (৯ মে) রাতে রেডি টুডে এবং প্রাইম ভিশনের আয়োজনে নগরের র‌্যাডিসনের মোহনা হলে এ অন্ষ্ঠুানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের সহযোগিতায় ছিল এনজিএস সিমেন্ট।
সর্বজয়া মা হিসেবে সম্মাননা পেয়েছেন তাহেরা খসরু আলম। যিনি বর্তমান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদের সহধর্মিণী। এছাড়া সম্মাননা পেয়েছেন ডা. বাসনা মুহুরী, মনোয়ারা হাকিম আলী, অনিতা চৌধুরী ও রেহেনা সুলতানা রিতা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলমাস-ইউনুচ ফাউন্ডেশন ও আলহাজ জসিম উদ্দিন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আলহাজ মোহাম্মদ জসিম উদ্দিন।
বিশেষ অতিথির বক্তব্যে সংসদ সদস্য আবু সুফিয়ান বলেন, যাদের মা বেঁচে আছেন, তাদের প্রতি আমার অনুরোধ মা বেঁচে থাকতে মায়ের সম্মান করতে হবে। মায়ের প্রতি যত্ন নেবেন। মায়ের দোয়া ছাড়া কেউ এগিয়ে যেতে পারে না।
বিশেষ অতিথির বক্তব্যে তরুণ রাজনীতিবিদ ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ইসরাফিল খসরু বলেন, আমি আজকে অত্যন্ত গর্বিত যে আমি আমার মায়ের সন্তান হিসেবে এসেছি এবং আমার মা কোথাও না কোথাও তাঁর কাজের স্বীকৃতিটা পেল। দুনিয়ার সকল মায়ের জন্য দোয়া রইল।
বিভাগীয় কমিশনার জিয়াউদ্দীন বেেলন, চট্টগ্রাম এমন একটি শহর এখানে গুণীদের কদর করা হয়, আজকের সর্বজয়া মা সম্মাননা তেমনি একটি অনন্য আয়োজন।
ডিসি মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, আমাদের প্রেরণার উৎস সর্বজয়া মা, যারা আমাদের সবসময় প্রেরণা দিয়ে থাকেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও ছিলেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার ক্রাইম অ্যান্ড অপারেশনস মুহাম্মদ ফয়সাল আহম্মেদ, পিএইচপি ফ্যামিলির পরিচালক আলী হোসেন সোহাগ, অদুল-অনিতা ফাউন্ডেশনের চেয়ারম্যান অদুল কান্তি চৌধুরী, এনজিএস সিমেন্ট ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অসিত কুমার সাহা। অনুষ্ঠানে অতিথিদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।-প্রেস বিজ্ঞপ্তি
এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়