রবিবার, মে ১০, ২০২৬
spot_img
Homeচট্টগ্রামট্রেনের নিচে জীবন সঁপে দিলেন শিরিনা

ট্রেনের নিচে জীবন সঁপে দিলেন শিরিনা

প্রাইম ভিশন ডেস্ক »

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় ট্রেনে কাটা পড়ে শিরিনা বেগম নামে এক গৃহবধূ নিহত হয়েছেন।
সোমবার সকাল ১০টার দিকে পূর্বাঞ্চল রেলওয়ের বারইয়ারহাট পৌর এলাকায় এ ঘটনা ঘটে।

শিরিনা বেগম ফেনীর ছাগলনাইয়া উপজেলার ঘোপাল ইউনিয়নের নিজকুঞ্জরা আলোকদিয়া গ্রামের নজরুল হুদার স্ত্রী।

স্থানীয়রা জানায়, সকালে বারইয়ারহাট পৌরসভায় চিকিৎসকের কাছে যাচ্ছিলেন শিরিনা। হঠাৎ রেললাইনে উঠলে কিশোরগঞ্জমুখী চট্টলা ট্রেনের নিচে কাটা পড়েন তিনি। পরে মরদেহ উদ্ধার করে পুলিশ।

চিনকী আস্তানা স্টেশন মাস্টার মো. সিরাজুল ইসলাম বলেন, চট্টলা ট্রেনের নিচে কাটা পড়ে এক নারী নিহত হয়েছেন। লেভেল ক্রসিংয়ে তখন গেট দেওয়া ছিল। ওই নারী আরো ১০০ মিটার উত্তরে হটাৎ রেললাইনে উঠে পড়েন।

রেলওয়ে পুলিশ (জিআরপি) ও সীতাকুণ্ড ফাঁড়ির ইনচার্জ খোরশেদ আলম, খরব পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া নিহতের পরিবারকে খরব দেওয়া হয়েছে বলে জানান তিনি।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়