রবিবার, মে ১০, ২০২৬
spot_img
HomeUncategorizedসাকিব ঝড়

সাকিব ঝড়

প্রাইম ভিশন ডেস্ক »

সাকিবের অলরাউন্ড পারফর্মেন্সে কোয়ালিফায়ার নিশ্চিত করে গায়ানা, হলেন ম্যাচ সেরাও। এদিন ২৭ বল খেলে অর্ধশতকের দেখা পান তিনি। এর আগে হিসেবি বোলিংয়ে প্রতিপক্ষ বার্বাডোজ রয়্যালসকে চড়ে বসতে দেননি বাংলাদেশের এই টি-টোয়েন্টি অধিনায়ক।

তার এমন পারফর্ম্যান্সের ফলে সিপিএলে নিজেদের পঞ্চম জয়টা তুলে নিয়ে শেষ চার নিশ্চিত করে ফেলেছে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স।

বল হাতে সাকিব কিছু করার আগেই অবশ্য গায়ানা রীতিমতো চেপে ধরে বার্বাডোজকে। আগের ম্যাচে তিন উইকেট শিকার করা সাকিবকে অধিনায়ক শিমরন হেটমায়ার আক্রমণে আনেন ষষ্ঠ ওভারে, সে ওভারে এক ছক্কাসহ নয় রান হজম করেন তিনি। এরপর অষ্টম ওভারে তিনি দেন ৩ রান। তাকে যখন আবারও আক্রমণে আনা হয় ১৮তম ওভারে, ততক্ষণে ৯ উইকেট খুইয়ে বসেছে প্রতিপক্ষ। তৃতীয় বলে মুজিব উর রহমানকে ফিরিয়ে বার্বাডোজের ইনিংসের সমাপ্তি টানেন সাকিব। বার্বাডোজের ইনিংস শেষ হয় ১২৫ রানে। ইনিংস শেষে তার বোলিং বিশ্লেষণ দাঁড়ায় ২.৩-০-১২-১।

বার্বাডোজের বিপক্ষে সাকিব জ্বলে উঠলেন ব্যাট হাতে। ১ রানে হেমরাজ চন্দরপল আর চতুর্থ ওভারে ১৮ রানে শেই হোপকে হারানোর পর দল যখন ধুঁকছিল, সাকিব তখনই এসে পাল্টা আক্রমণের সূচনা করেন।

পঞ্চম ওভারে কাইল মেয়ার্সকে চার মেরে শুরু, মুজিবের পরের ওভারেও হাঁকিয়েছেন একটি চার। ওবেদ ম্যাকয়ের পরের ওভারে আরও এক চার, সঙ্গে এবার এলো কভারের ওপর দিয়ে বিশাল এক ছক্কা। রেমন সিমন্ডসের করা নবম ওভারে ডিপ মিড উইকেট দিয়ে ছক্কা মারলেন আরও একটি, এর আগে পরে এলো দুটো চারও।

 

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়