Thursday, June 25, 2026
spot_img
Homeচট্টগ্রামচট্টগ্রামে দুই কাস্টমস কর্মকর্তাকে“ গুলি কর, গুলি কর”

চট্টগ্রামে দুই কাস্টমস কর্মকর্তাকে“ গুলি কর, গুলি কর”

প্রাইম ভিশন ডেস্ক »

চট্টগ্রাম নগরে কাস্টমসের দুই কর্মকর্তার প্রাইভেট কার থামিয়ে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। গাড়ি ভাঙচুর করে তাঁদের ‘গুলি করার’ হুমকিও দেওয়া হয়।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে নগরের ডবলমুরিং থানার সিডিএ আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে।

গাড়িতে থাকা দুজন হলেন চট্টগ্রাম কাস্টমসের রাজস্ব কর্মকর্তা মো. আসাদুজ্জামান খান ও সহকারী রাজস্ব কর্মকর্তা (এআরও) বদরুল আরেফিন।

আসাদুজ্জামান খান বলেন, ‘আমরা অফিসের দিকে যাচ্ছিলাম। হঠাৎ তিন ব্যক্তি এসে আমাদের গাড়ি থামান। থামানোর সঙ্গে সঙ্গে গাড়ির কাচ ভাঙচুর শুরু হয়। একজন আরেকজনকে বলতে থাকেন, “গুলি কর, গুলি কর”। আমরা কোনোভাবে গাড়ি থেকে নেমে দৌড়াতে থাকি। একটা গলির ভেতর ঢুকে প্রাণে বাঁচি।’

গুলি ছোড়া হয়েছিল কি না, জানতে চাইলে আসাদুজ্জামান খান বলেন, ‘গুলির কোনো আওয়াজ আমরা শুনিনি। আসলে তখন আমরা শুধু দৌড়াচ্ছিলাম। গাড়ি ভাঙচুর করা হলেও আমরা কেউ গুরুতর আহত হইনি। কে বা কারা, কেন এই হামলা করেছে, তা আমরা তাৎক্ষণিকভাবে বুঝতে পারিনি।’

হামলাকারীরা সংখ্যায় তিনজন ছিল বলে জানান আসাদুজ্জামান খান। তিনি বলেন, ‘তারা একটি মোটরসাইকেলে করে আসে। তাদের একজনের হাতে চাপাতি ছিল। গাড়ির কাছে এসে প্রথমে চাপাতি দিয়ে গাড়িতে কোপ দেয় একজন। এরপর একজন গুলি করতে বলে।’

নগরের ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আজাদ দুপুর সাড়ে ১২টার দিকে বলেন, ‘আমরা ঘটনাস্থলে আছি। বিভিন্ন আলামত সংগ্রহ করছি। তদন্ত করে জড়িত ব্যক্তিদের অবশ্যই চিহ্নিত করা হবে।’

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়