Homeচট্টগ্রামবিজয়ী হলে ঘরে ঘরে স্বাস্থ্য সেবা পৌঁছে দিব: মীর হেলাল

বিজয়ী হলে ঘরে ঘরে স্বাস্থ্য সেবা পৌঁছে দিব: মীর হেলাল

প্রাইম ভিশন ডেস্ক »

বিএনপিকে বিজয়ী করে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিলে হাটহাজারীর ঘরে ঘরে স্বাস্থ্য ও চিকিৎসা সেবা পৌঁছে দেওয়ার আশ্বাস দিয়েছেন বিএনপি কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।

শনিবার (১৩ ডিসেম্বর) হাটহাজারীর উদালিয়া মোহছেনা পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে স্থানীয় বিএনপি আয়োজিত মেডিক্যাল ক্যাম্প ও বিনামূল্যে চিকিৎসা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এ আশ্বাস দেন।

ব্যারিস্টার মীর হেলাল বলেন, আগামী দিনে রাষ্ট্রীয় দায়িত্ব পেলে কৃষক-শ্রমিকের কল্যাণের জন্য যেমন কাজ করবো, তেমনি হাটহাজারীর রাস্তাঘাট সহ যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নয়ন, নতুন পুরাতন খাল খনন ও সংস্কার, ছোট ও মাঝারি শিল্প স্থাপন, নতুন নতুন কর্মমুখী শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা, প্রবাসীদের কল্যাণে নতুন কর্মমুখী নেওয়া, সর্বোপরি হাটহাজারীকে সন্ত্রাসমুক্ত, শান্তি ও সম্প্রীতির জনপদ হিসেবে প্রতিষ্ঠা করবো।

ফরহাদাবাদ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক রহমত উল্লাহ সভাপতিত্বে সদস্য সচিব ও জাসাস চট্টগ্রাম উত্তর জেলা সভাপতি কাজী সাইফুল ইসলাম টুটুলের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন হাটহাজারী উপজেলা বিএনপির সদস্য সচিব গিয়াসউদ্দিন চেয়ারম্যান, উত্তর জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মনিরুল আলম জনি, উপজেলা বিএনপি সদস্য সালাউদ্দিন আলী।

এ সময় আরো উপস্থিত ছিলেন, ফরহাদাবাদ ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জয়নাল আবেদীন, ধলই ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আজম মাস্টার, সদস্য সচিব নাসিম মেম্বার, জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক রবি চৌধুরী জাসাস হাটহাজারী উপজেলা সভাপতি আবু বকর ছিদ্দিকী সোহেল, সাবেক ছাত্রদল নেতা শফিউল আজম, সাজিম চৌধুরী, রিপন জিয়া, জাসাস উপজেলা সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দল সদস্য মোহাম্মদ ইব্রাহিম ফরহাদাবাদ ইউনিয়ন যুবদলের আহ্বায়ক, হান্নান তালুকদার, সিনিয়র যুগ্ন আহবায়ক জাবেদ মন্দাকিনী, যুগ্ম আহ্বায়ক আবু বক্কর নাজিরহাট কলেজ ছাত্রদল সভাপতি রাশেদুল ইসলাম, জাসাস উপজেলা সহ সভাপতি সোমা আকতার প্রমুখ।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়