প্রাইম ভিশন ডেস্ক »
চট্টগ্রাম-১০ আসন থেকে মনোনয়ন ফরমপত্র করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
বুধবার চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয় থেকে তার পক্ষে মনোনয়নপত্র নেওয়া হয়।
একই দিনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরী ও কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক মীর মোহাম্মদ হেলাল উদ্দিন চৌধুরী।
সব মিলিয়ে এদিন চট্টগ্রামের তিন রিটার্নিং কর্মকর্তার মধ্যে দুই জনের কার্যালয় থেকে মোট সাতজনের মনোনয়নপত্র নেওয়ার খবর এসেছে। তাদের মধ্যে তিন জন বিএনপি এবং তিন জন জামায়াত ইসলামীর প্রার্থী।
এদিকে চট্টগ্রাম-১১ আসনের রিটার্নিং কর্মকর্তা ও চট্টগ্রামের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে একজন ফরম সংগ্রহ করেছেন বলে জানান অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ সাখাওয়াত হোসাইন।
এ আসন থেকে আমির খসরু মাহমুদ চৌধুরীর ছেলে ইস্রাফিল খসরুর পক্ষে এ মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন আমির খসরুর ব্যক্তিগত সহকারী মো. সেলিম।
চট্টগ্রামের ১৬টি আসনের মধ্যে বিএনপি ১৪টিতে প্রার্থী ঘোষণা করলেও এখনো চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) ও চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনে কোন প্রার্থী ঘোষণা করেনি।


