Saturday, June 27, 2026
spot_img
Homeবাণিজ্য২৮ দিনে দুই বিলিয়ন ডলার ছাড়াল রেমিট্যান্স

২৮ দিনে দুই বিলিয়ন ডলার ছাড়াল রেমিট্যান্স

প্রাইম ভিশন ডেস্ক »

বাংলাদেশে আগস্ট মাসের প্রথম ২৮ দিনে প্রবাসী আয় বা রেমিট্যান্স দুই বিলিয়ন ডলার ছাড়িয়েছে। বৃহস্পতিবার (২৯ আগস্ট) কেন্দ্রীয় ব্যাংক এই তথ্য নিশ্চিত করেছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, আগস্টের ২৮ দিনে বৈধ পথে ২০৭ কোটি ১০ লাখ (২.০৭ বিলিয়ন) মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে, যা স্থানীয় মুদ্রায় ২৪ হাজার ৮৫২ কোটি টাকা। আগের বছরের একই সময়ে রেমিট্যান্সের পরিমাণ ছিল ১৪৩ কোটি ১০ লাখ ডলার, যা প্রায় ৪৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

২০২৪-২৫ অর্থবছরের জুলাইয়ে রেমিট্যান্স ছিল ১৯১ কোটি ৩৫ লাখ ৮০ হাজার ডলার, যা আগের ১০ মাসের মধ্যে সর্বনিম্ন। ২০২৩ সালের সেপ্টেম্বরে রেমিট্যান্স এসেছিল ১৩৩ কোটি ডলার।

আগের ১২ মাসে রেমিট্যান্সের পরিমাণের বিবরণ: জুলাইয়ে ১৯৭ কোটি ৩১ লাখ, আগস্টে ১৫৯ কোটি ৯৪ লাখ, সেপ্টেম্বরে ১৩৩ কোটি ৪৩ লাখ, অক্টোবরে ১৯৭ কোটি ১৪ লাখ, নভেম্বরে ১৯৩ কোটি, ডিসেম্বরে ১৯৯ কোটি ১২ লাখ, জানুয়ারিতে ২১১ কোটি ৩১ লাখ, ফেব্রুয়ারিতে ২১৬ কোটি ৪৫ লাখ, মার্চে ১৯৯ কোটি ৭০ লাখ, এপ্রিলে ২০৪ কোটি ৪২ লাখ, মে মাসে ২২৫ কোটি ৩৮ লাখ ও জুনে এসেছে ২৫৪ কোটি ১৬ লাখ টাকার প্রবাসী আয়।

রেমিট্যান্সের এই বৃদ্ধির ইতিবাচক প্রভাব দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভেও পড়েছে। আগস্ট মাসের শেষে বৈদেশিক মুদ্রার মোট রিজার্ভ দাঁড়িয়েছে দুই হাজার ৫৬৫ কোটি মার্কিন ডলার (২৫.৬৫ বিলিয়ন)। আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) হিসাব অনুযায়ী রিজার্ভ এখন দুই হাজার ৬০ কোটি ডলার (২০.৬০ বিলিয়ন)।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়