Tuesday, June 30, 2026
spot_img
Homeবিনোদনজমকালো আয়োজনে এটাই আমার শেষ জন্মদিন

জমকালো আয়োজনে এটাই আমার শেষ জন্মদিন

প্রাইম ভিশন ডেস্ক »

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী পরীমণি। বছরজুড়ে তিনি থাকেন আলোচনার বৈঠকে। সেটা হোক সিনেমা কিংবা ব্যক্তিগত জীবন নিয়ে। তিনি প্রতিনিয়তো কোনো না কোনো চমকপ্রদ ঘটনা উপহার দিয়ে।

পরীর ব্যক্তি জীবনের সবচেয়ে আলোচিত বিষয়গুলোর একটি হলো ঘটা করে নিজের জন্মদিনের উৎসব পালন করা। এই অনুষ্ঠানকে ঘিরে দিন কয়েক আগ থেকেই করেন নানান পরিকল্পনা। অনুষ্ঠান কীভাবে সাজবে, আমন্ত্রিত অতিথিগণ কি ধরনের পোশাক পরবেন— সবটাই থাকে নায়িকার পূর্ব পরিকল্পনায়।

আজ ২৪ অক্টোবর (সোমবার) ৩০-এ পা রেখেছেন পরীমণি। রাজধানীর একটি কনভেনশন সেন্টারে হবে নায়িকার জন্মদিন পালনের জমকালো আয়োজন। যেখানে আমন্ত্রণ জানানো হয়েছে বিনোদন অঙ্গনের তারকাদের। ‘এবার কলেবর বেড়েছে পরিবারে। স্বামী, সন্তান ও পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে হাজির থাকবেন কাছের মানুষজনরাও। এমনভাবেই সাজানো হয়েছে অনুষ্ঠানটিকে’— জানালেন ‘বিশ্বসুন্দরী’ অভিনেত্রী।

এবারের জন্মদিনটা পরীর কাছে আলাদা বিশেষত্ব বহন করে। কারণ, মা হওয়ার পর প্রথম জন্মদিন এটি। তার ছেলে রাজ্য ও তাদের দুই পরিবারের সদস্যরা অংশ নেবেন অনুষ্ঠানে।

পরী বলেন, ‘স্বামী রাজও আনুষ্ঠানিকভাবে আমার জন্মদিনের অনুষ্ঠানে প্রথম নেবেন। গতবারও নিয়েছিল কিন্তু তখন তো বিয়ের কথা প্রকাশ করিনি। জন্মদিনের এক সপ্তাহ আগে আমাদের বিয়ে হয়েছিল। তবে এবারই হয়তো এমন আয়োজনে আমার শেষ জন্মদিন উদ্‌যাপন হবে এটি।’

জন্মদিনের উৎসবে বড় কিছু চমক উপহার দেওয়া হবে পরীমণির পক্ষ থেকে। তার ভাষ্য, ‘এবার থাকবে আরও বড় সারপ্রাইজ, যা অনুষ্ঠানটিকে আরও রঙিন করবে। আমার আগের কোনো জন্মদিনে এমন সারপ্রাইজ অতিথিরা দেখেননি। এখনই বলছি না, তাহলে মজা থাকবে না।’

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়