সোমবার, জুন ১৫, ২০২৬
spot_img
Homeবিনোদনকাকে খোঁচা দিলেন পরীমনি

কাকে খোঁচা দিলেন পরীমনি

প্রাইম ভিশন ডেস্ক »

হাতে নয়, মার হবে কথায়- এমন প্রচলিত একটি কথা আছে সমাজে। আর নেটদুনিয়ায় সেই প্রচলিত ধারায় এগুচ্ছেন হালের জনপ্রিয় দুই চিত্রনায়িকা পরীমনি ও বিদ্যা সিনহা মিম। কোনভাবেই যেন থামছে না তাদের বাকযুদ্ধ।

দিনদশেক আগে হঠাৎ করেই এক ফেসবুক স্ট্যাটাসে নিজের স্বামী চিত্রনায়ক শরিফুল রাজ ও মিমের মধ্যে বিয়েবহির্ভূত সম্পর্কের ইঙ্গিত দেন পরী। এরপরই একই মাধ্যমে পরীকে উদ্দেশ্য করে পাল্টা উত্তর দেন মিম। এ নিয়ে আবারও পরীর পাল্টা জবাব। এভাবেই চলছে তাদের বাকযুদ্ধ।

এদিকে রাজ-মিম জুটির ‘পরাণ’ ও ‘দামাল’ সফলের আরেকটি সিনেমায় একসঙ্গে অভিনয়ের কথা ছিল তাদের। তবে সেই সিনেমায় অভিনয় করবেন না মিম। এ নিয়ে সম্প্রতি গণমাধ্যমকে এই চিত্রনায়িকা জানিয়েছেন, রাজের সঙ্গে আর জুটি বেঁধে অভিনয় করবেন না তিনি। এর কারণ হিসেবে মিম জানান, রাজ-পরীর সংসারে আবারও বিশ্বাস-অবিশ্বাসের ঝামেলা তৈরি হোক, সেটা তিনি চান না।

মিমের এমন কথা গণমাধ্যমে আসার পর ঠিক দুদিন পর আবারও রাজকে জড়িয়ে তাকে খোঁচা দিলেন পরীমনি।গতকাল সোমবার রাতে এক ফেসবুক পোস্টে পরী লিখেছেন, ‘শরিফুল রাজ কখনোই একজন নায়িকা নির্ভর আর্টিস্ট না।’ সঙ্গে জুড়ে দিয়েছেন হাসির ইমো আরও লিখেছেন, ‘সরি দিদি।’ মিমের নাম উল্লেখ না করেও খোঁচাটা যে মিমকে দিয়েছেন সেটি স্পষ্ট।

এর আগে পরীমনি এক স্ট্যাটাসে জানান, রাজ ও মিমের অতি মাখামাখি পরীর সংসার, বাচ্চা আর জীবনে সব কিছুতে ঝামেলা করেছে।

 

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়