Homeবিনোদনরণবীর ও করণকে এক হাত নিলেন কঙ্গনা

রণবীর ও করণকে এক হাত নিলেন কঙ্গনা

প্রাইম ভিশন ডেস্ক »

ফের স্বরূপে বলিউড অভিনেত্রী কঙ্গনা রণৌত। বলিউড তারকাদের সঙ্গে তার বনিবনা হয় না মোটেই। বিশেষত, তারকা-সন্তানদের সঙ্গে আদায়-কাঁচকলায় সম্পর্কের কথা কারও অজানা নয়। কখনও তিনি আক্রমণ করে বসেন আলিয়া ভাট, রণবীর কাপুরের মতো তারকাদের। কখনও আবার কঙ্গনার কটাক্ষের শিকার খোদ করণ জোহর। দিন কয়েক আগেই ‘রামায়ণ’ ছবিতে রামের চরিত্রে অভিনয় প্রসঙ্গে রণবীরকে খোঁচা দিয়ে মন্তব্য করেছেন তিনি। অভিনেতাকে ‘সাদা ইঁদুর’ বলতেও ছাড়েননি। এবার সম্পূর্ণ অন্য এক বিষয়ে ফের রণবীরকে বিঁধলেন বলিউডের কুইন।

‘রামায়ণ’ ছবির কাস্টিং নিয়ে সমালোচনার পরে আরও একবার সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যু নিয়ে মুখ খোলেন কঙ্গনা। তার দাবি, সুশান্তের বিরুদ্ধে যত মিথ্যা খবর প্রচার করা হয়েছিল, তার নেপথ্যে হাত ছিল করণ ও রণবীরের।

এখানেই থামেননি কঙ্গনা। করণকে ‘শকুনি’ ও রণবীরকে ‘দুর্যোধন’ বলেও অভিহিত করেন কঙ্গনা। হৃতিকের সঙ্গে তার আইনি লড়াই চলাকালীনও নাকি স্বঘোষিত রেফারির ভূমিকায় নাম লিখিয়েছিলেন করণ ও রণবীর। সেই লড়াইয়ের পরেও তার জীবন নাকি অতিষ্ট করে দিয়েছিলেন ওই দুই তারকা, দাবি কঙ্গনার।

করণ ও রণবীরের বিরুদ্ধে অভিযোগ করেই থামেননি কঙ্গনা। সমাজমাধ্যমের পাতায় তার দাবি, তিনি এই ধরনের অপপ্রচারে পর্দা ফাঁস করার পর থেকে নাকি এই রকম মিথ্যা প্রচারের পরিমাণ অনেক কমে গেছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়