Homeবিনোদননতুন সিনেমায় মিথিলা

নতুন সিনেমায় মিথিলা

প্রাইম ভিশন ডেস্ক »

পেশাগত জীবন সমন্বয় করে সিনেমার কাজে ব্যস্ত হয়ে পড়েছেন রাফিয়াত রশিদ মিথিলা। ভালো গল্পের সিনেমায় অভিনয়ের প্রস্তাব পেলে লুফে নেন। তিনি জানেন, ১০টি গড়পড়তা সিনেমার চেয়ে একটি ভালো সিনেমা দর্শকের মনে আজীবন বাঁচিয়ে রাখে। আর সেকারণে, ঢালিউড হোক কিংবা টলিউড—সবখানে সিনেমা নির্বাচনের ক্ষেত্রে দিচ্ছেন গল্পকে প্রাধান্য।

সেই ধারাবাহিকতায় এবার নতুন এক ছবিতে যুক্ত হলেন মিথিলা। ‘অরণ্যর প্রাচীন প্রবাদ’ নামের এ ছবিটি পরিচালনার দায়িত্বে আছেন দুলাল দে। মিথিলাকে এ ছবিতে দেখা যাবে নার্স চরিত্রে।

বিষয়টি নিয়ে দুলাল দে বলেন, ‘মিথিলা ছাড়া অন্য কারও মধ্যে চরিত্রটিকে খুঁজে পাইনি। তাই অন্য কারও সঙ্গে চরিত্রটি নিয়ে আলাপও করিনি।’

গোয়েন্দা ঘরানার হলেও গতানুগতিক না উল্লেখ করে তিনি বলেন, ‘আসলে এই গল্পের অনেকগুলো দিক রয়েছে। সাধারণ গোয়েন্দাদের মতো নয়। আমার গল্পের নায়ক দারুণ ক্রিকেট খেলে। ডাক্তারির ফাইনাল ইয়ারের ছাত্র। পাশাপাশি খুব বুদ্ধিদীপ্ত। তবে অন্যান্য গোয়েন্দার মতো এটাতেও সাহিত্যের ছোঁয়া থাকবে।’

সবশেষ মুক্তি পেয়েছে মিথিলা অভিনীত ‘মায়া’ ছবিটি। এতে কেন্দ্রীয় চরিত্রে ছিলেন তিনি। আরও ছিলেন কমলেশ্বর মুখোপাধ্যায়, তনুশ্রী চক্রবর্তী, গৌরব চক্রবর্তী ও সুদীপ্তা চক্রবর্তীর মতো অভিনয়শিল্পীরা।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়