প্রাইম ভিশন ডেস্ক »
পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিকের সঙ্গে সানিয়া মির্জার বিচ্ছেদ নিয়ে গুঞ্জন শুরু ২০২২ সালে ধরেই। সে সময় সানিয়া মির্জা ও শোয়েবের বিবাহিত জীবনে অশান্তি চলছে এবং শিগগিরই তারা বিচ্ছেদের পথে হাঁটছেন- প্রতিনিয়ত এমন নানা শিরোনাম উঠে এসেছে গণমাধ্যমে।
তবে বেশ কিছু দিন সব চুপচাপ থাকার পর ফের আলোচনায় সানিয়া ও মালিক। বিচ্ছেদের জল্পনার মাঝে বিয়ে করলেন মালিক। সামাজিক যোগাযোগ মাধ্যম বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন এ ক্রিকেটার।
সামাজিক যোগাযোগ মাধ্যমে শোয়েব বিয়ের কথা জানিয়ে লেখেন, ‘আলহামদুলিল্লাহ।’ জানা গেছে, শোয়েব এবার বিবাহ-বন্ধনে আবদ্ধ হয়েছেন পাকিস্তানি অভিনেত্রী সানা জাভেদের সঙ্গে। ২০১২ সাল থেকে অভিনয় জগতে বিচরণ তার। শোয়েবের মতো এর আগে সানা জাভেদও বিয়ে করেছিলেন।
সানা জাভেদের সঙ্গে বিবাহ-বন্ধনে আবদ্ধ হওয়া শোয়েব এর আগে বিয়ে করেছেন আরও ২টি। আয়েশা সিদ্দিকীর পর ২০১০ সালে তিনি ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জাকে বিয়ে করেন। আয়েশার সঙ্গে ডিভোর্স হলেও সানিয়ার সঙ্গে শোয়েবের ছাড়াছাড়ি হয়েছে কি না, তা এখনও জানা যায়নি।
সানিয়া মির্জা বর্তমানে ব্যস্ত অস্ট্রেলিয়ান ওপেনে ধারাভাষ্য দিতে। তার মাঝেই দ্বিতীয় বিয়ে সেরে ফেললেন পাকিস্তানি এই ক্রিকেটার।


