Homeবিনোদনআজ সোনাক্ষী সিনহার বিয়ে

আজ সোনাক্ষী সিনহার বিয়ে

প্রাইম ভিশন ডেস্ক »

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী সোনাক্ষী সিনহা। তার বিয়ে নিয়ে উৎসব চলছে বি-টাউনে। শুক্রবার (২১ জুন) মেহেদি সন্ধ্যার মধ্য দিয়ে বিয়ের আনুষ্ঠানিকতা শুরু হয়। আজ (২৩ জুন) পাত্র জাহির ইকবালের বাড়িতে রেজিস্ট্রির মাধ্যমে বিয়ে সম্পন্ন হবে।

শত্রুঘ্ন সিনহার ঘনিষ্ঠ বন্ধু শশী রঞ্জন। সোনাক্ষীর বিয়ে নিয়ে তিনি ভারতীয় গণমাধ্যমে জানান, সোনাক্ষী তার ভালোবাসার মানুষকে বিয়ে করছেন। এটি অতি আনন্দের সংবাদ। এরই মধ্যে বিয়েতে যোগ দিতে অতিথিরা ছেলের বাড়িতে চলে এসেছেন। শত্রুঘ্ন সিনহাও এসেছেন। এটা আমাদের জন্য খুবই আনন্দের মুহূর্ত। এখানেই রেজিস্ট্রির মাধ্যমে বিয়ে সম্পন্ন হবে।

এর আগে সোনাক্ষীর মেহেদি সন্ধ্যার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। সোনাক্ষী সিনহা ও জাহির ইকবাল দীর্ঘসময় ধরে প্রেমের সম্পর্কে আছেন। তবে কখনোই মিডিয়ার সামনে নিজেদের সম্পর্ক নিয়ে মুখ খোলেননি দুজনের কেউই। সোনাক্ষী ও জাহির ২০২২ সালে একসঙ্গে ‘ডাবল এক্সএল’ শিরোনামে একটি সিনেমাতে অভিনয় করেছেন। তবে এর আগে থেকেই দুজনের মধ্যে সম্পর্ক ছিল। এবার বিয়ের মাধ্যমে নতুন জীবন শুরু করতে যাচ্ছেন তারা।

বলিউডের এই দুই তারকার বিয়ে ঘিরে এরই মধ্যে জাহিরের বাড়িতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। তবে বিয়েতে সোনাক্ষীর পোশাক কী হবে, সে বিষয়ে এখনো কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়