Homeএই মুহুর্তেহাটহাজারীতে পূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক মমিনুর রহমান

হাটহাজারীতে পূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক মমিনুর রহমান

প্রাইম ভিশন ডেস্ক »

হাটহাজারীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মমিনুর রহমান। হাটহাজারীর ফতেয়াবাদ পল্লী সংগঠন সমিতি, বয়েজ ক্লাবসহ বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন।

জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান বলেন, হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা সবচেয়ে বড় উৎসব। অত্যন্ত আনন্দ ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শুরু হয়েছে দুর্গাপূজা। এ উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। আপনারা নির্বিঘ্নে পূজা করুন।

আজকে স্থানীয় জনপ্রতিনিধি ও উপজেলার সকল জনপ্রতিনিধি, হিন্দু ধর্নীয় নেতা ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ অধিকাংশ মন্ডপগুলো পরিদর্শন করেছি।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়