Homeএই মুহুর্তেপদ্মা সেতুতে ১৭ গাড়ির টোল দিলেন শেখ রেহানা

পদ্মা সেতুতে ১৭ গাড়ির টোল দিলেন শেখ রেহানা

প্রাইম ভিশন ডেস্ক »

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে গোপালগঞ্জ যাত্রায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গী হন তার ছোট বোন শেখ রেহানা। পদ্মা বহুমুখী সেতু পার হয়ে সকাল ১০টা ১০ মিনিটে সড়কপথে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পৌঁছান প্রধানমন্ত্রী।

সেতু পাড়ি দেওয়ার আগে শেখ রেহানা টোল প্লাজায় সফরে থাকা বহরের ১৭টি গাড়ির টোল পরিশোধ করেন।

টুঙ্গিপাড়ায় পৌঁছানোর পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও দোয়া করেন প্রধানমন্ত্রী ও তার বোন। পুষ্পস্তবক অর্পণের পর, প্রধানমন্ত্রী স্বাধীনতার স্থপতির স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এ সময় প্রধানমন্ত্রীর পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়