রবিবার, জুন ২১, ২০২৬
spot_img
Homeএই মুহুর্তেআনারস দিয়ে ইলিশ রান্নার রেসিপি

আনারস দিয়ে ইলিশ রান্নার রেসিপি

প্রাইম ভিশন ডেস্ক »

ইলিশের সঙ্গে যেকোনো ধরনের সবজি দিয়ে রান্না করলেই খেতে সুস্বাদু লাগে। শুধু সবজিই নয়, ইলিশ রান্না করা যায় ফলের সঙ্গেও। আনারস দিয়ে ইলিশ রান্না করেছেন কখনও। এটি অত্যন্ত সুস্বাদু একটি খাবার। গরম ভাত, খিচুড়ি কিংবা পোলাওর সঙ্গে খেতে পারেন এই আনারস দিয়ে ইলিশ। চলুন জেনে নেওয়া যাক আনারস দিয়ে ইলিশ রান্নার রেসিপি—

উপকরণ

ইলিশ মাছ ১টি, পাকা আনারস অর্ধেক, পেঁয়াজকুচি ২টি, কাঁচা মরিচ কুচি ৭-৮টি, হলুদ গুঁড়া ২ চা চামচ, জিরা গুঁড়া ১ চা চামচ, রসুন বাটা ১ টেবিল চামচ, লেবুর রস ২ টেবিল চামচ। এ ছাড়া সরিষা বাটা ৩-৪ চা চামচ, চিনি ১ চা চমচ, তেল ১ কাপ ও লবণ ২ চা চামচ।

প্রণালি

মাছ কেটে ধুয়ে নিন। ১ চা চামচ হলুদ, ১ চা চামচ লবণ ও লেবুর রস দিয়ে মাছ মাখিয়ে রেখে দিন পনেরো মিনিটের মতো। আনারস খোসা ছাড়িয়ে টুকরা করে নিন। প্যানে ১-২ কাপ তেল গরম করে মাছগুলো হালকা ভেজে নিন। বাকি তেল গরম করে পেঁয়াজ কুচি দিয়ে ভাজুন নরম হওয়া পর্যন্ত।

এরপর তাতে রসুন বাটা, জিরার গুঁড়া, হলুদ গুঁড়া, লবণ ও কাঁচা মরিচ দিয়ে ভালো করে কষিয়ে নিন। কষানো হলে আনারস দিয়ে নেড়ে দিন এবং এক কাপ পানি দিয়ে দিন। পানি ফুটে উঠলে মাছগুলো দিয়ে সাবধানে নেড়ে ঢাকনা দিয়ে দিন। পানি শুকিয়ে ঝোল ঘন হয়ে ওঠা পর্যন্ত রান্না করুন। এরপর ঝোল ঘন হয়ে এলে সরিষা বাটা ও চিনি দিয়ে নেড়ে দিন। আরও ২-৩ মিনিট মতো রান্না করে চুলা বন্ধ করে দিন।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়