Homeএই মুহুর্তেকর্ণফুলীতে জাহাজডুবি, ক্যাপ্টেনসহ নিখোঁজ ৬

কর্ণফুলীতে জাহাজডুবি, ক্যাপ্টেনসহ নিখোঁজ ৬

প্রাইম ভিশন ডেস্ক »

চট্টগ্রামের কর্ণফুলী নদীতে এফভি মাগফেরাত নামে একটি ফিশিং জাহাজ ডুবে ক্যাপ্টেনসহ ছয়জন নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারে তৎপরতা চালাচ্ছে নৌ পুলিশ ও ফায়ার সার্ভিস।
মঙ্গলবার রাত দেড়টার দিকে কর্ণফুলী উপজেলার ইছানগর সি রিসোর্স জেটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিখোঁজদের মধ্যে তিনজনের পরিচয় জানা গেছে। তারা হলেন জাহাজের ক্যাপ্টেন ফারুক বিন আবদুল্লাহ, মো. সাইফুল ও রহমত আলী।

ডুবে যাওয়া জাহাজের প্রধান প্রকৌশলী মোহাম্মদ সোলায়মান বলেন, মেরামতের জন্য ডক ইয়ার্ডে তোলার সময় নিয়ন্ত্রণ হারিয়ে বয়ার সঙ্গে ধাক্কা লেগে জাহাজটি ডুবে যায়। ক্যাপ্টেনসহ জাহাজে ১৫ নাবিক ছিলেন। ঘটনার পরপর নয়জনকে উদ্ধার করা হলেও ক্যাপ্টেনসহ ছয়জন নিখোঁজ রয়েছেন।

সদরঘাট নৌ থানার ওসি মোহাম্মদ একরাম উল্লাহ বলেন, জাহাজের ক্যাপ্টেনসহ ছয়জন নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারে কাজ করছে নৌ পুলিশ ও ফায়ার সার্ভিস।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়