Homeএই মুহুর্তেচট্টগ্রামে জাহাজডুবির ঘটনায় ৩ জনের লাশ উদ্ধার

চট্টগ্রামে জাহাজডুবির ঘটনায় ৩ জনের লাশ উদ্ধার

প্রাইম ভিশন ডেস্ক »

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে ‘এমভি সুলতান সানজা’ নামের লাইটার জাহাজডুবির ঘটনায় তিনজনের লাশ উদ্ধার করেছে কোস্টগার্ড। আজ শুক্রবার সকাল ৭টার দিকে বহির্নোঙর থেকে ভাসমান তাদের লাশ উদ্ধার করা হয়।

কোস্টগার্ড পূর্বজোনের স্টাফ অফিসার (অপারেশান্স) লেফটেন্যান্ট কমান্ডার এম আশফাক বিন ইদ্রিস এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সকাল ৭টার দিকে বহির্নোঙর থেকে ভাসমান অবস্থায় দুজনের লাশ উদ্ধার করা হয়েছে। পরে দুপুরে আরও একজনের লাশ উদ্ধার করা হয়। তাদের পরিচয় জানা যায়নি।

গত বুধবার বিকেল ৩টায় বহির্নোঙরে একটি জাহাজের ধাক্কায় ডুবে যায় ‘এমভি সুলতান সানজা’। এতে জাহাজটিতে ছয়জন নাবিক-শ্রমিক নিখোঁজ হন। তাদের মধ্যে শুক্রবার সকালে দুইজনের ও দুপরে একজনের লাশ উদ্ধার করা হয়েছে। বর্তমানে তিনজন নিখোঁজ রয়েছেন।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়