Friday, July 3, 2026
spot_img
Homeএই মুহুর্তেচট্টগ্রামে সরকারি তেল শোধনাগারের পাইপলাইনে আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট

চট্টগ্রামে সরকারি তেল শোধনাগারের পাইপলাইনে আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট

প্রাইম ভিশন ডেস্ক »

চট্টগ্রামের সরকারি তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি প্লান্টে তেলের পাইপলাইনে আগুন লেগেছে। আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে এ আগুন লাগে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট কাজ করছে।

ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আবদুল হামিদ বলেন, বেলা ১১টা ২৫ মিনিটে আগুন লাগার খবর পায়। ফায়ার সার্ভিসের আটটি ইউনিট আগুন নেভানোর কাজ করছে। এছাড়া নো বাহিনীর সদস্যরাও আগুন নিয়ন্ত্রণের কাজে যোগ দিয়েছে। আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি।

তিনি আরও জানান, আগুন লাগার কারণ জানা যায়নি। আগুন নেভানোর পর ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়