শনিবার, মে ২, ২০২৬
spot_img
Homeএই মুহুর্তেএ বছরই বাংলাদেশে খেলতে আসছে ভারত, দেখে নিন সূচি

এ বছরই বাংলাদেশে খেলতে আসছে ভারত, দেখে নিন সূচি

প্রাইম ভিশন ডেস্ক »

সাত বছর পর বাংলাদেশে খেলতে আসছে ভারতীয় ক্রিকেট দল। এই সফরে বাংলাদেশের বিপক্ষে তিনটি ওয়ানডে ও দুটি টেস্ট খেলবে ভারত। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

চলতি বছরের পয়লা ডিসেম্বর বাংলাদেশের মাটিতে পা রাখবেন রোহিত শর্মা-বিরাট কোহলিরা।

তিন ম্যাচের ওয়ানডে সিরিজ হবে যথাক্রমে ৪, ৭ ও ১০ ডিসেম্বর। সবগুলো ম্যাচই হবে মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। টেস্ট সিরিজের ম্যাচগুলো হবে দুই ভেন্যুতে। ১৪ ডিসেম্বর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে প্রথম টেস্ট। এরপর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় টেস্ট শুরু হবে ২২ ডিসেম্বর। ম্যাচগুলো টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।
একনজরে বাংলাদেশ-ভারত সিরিজের সূচি

১ ডিসেম্বর : ঢাকায় ভারতীয় দলের আগমন।

৪ ডিসেম্বর : প্রথম ওয়ানডে, মিরপুর।

৭ ডিসেম্বর : দ্বিতীয় ওয়ানডে, মিরপুর।

১০ ডিসেম্বর : তৃতীয় ওয়ানডে, মিরপুর।

১৪-১৮ ডিসেম্বর : প্রথম টেস্ট, চট্টগ্রাম।

২২-২৬ ডিসেম্বর : দ্বিতীয় টেস্ট, মিরপুর।

২৭ ডিসেম্বর : ভারতীয় দলের ঢাকা ত্যাগ।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়