শনিবার, মে ২, ২০২৬
spot_img
Homeএই মুহুর্তেপিএইচপির ‘প্রোটন পারসোনা’ বাজারে

পিএইচপির ‘প্রোটন পারসোনা’ বাজারে

প্রাইম ভিশন ডেস্ক »

পিএইচপি অটোমোবাইলস বাজারে এনেছে ‘প্রোটন পারসোনা’ সিগনেচার ২০২২ মডেলের সেডান কার।

আজ বৃহস্পতিবার নগরের জিইসি কনভেনশন সেন্টারে চট্টগ্রাম মোটর ফেস্টের প্রথম দিনেই এ গাড়িটি উদ্বোধন করেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।

নতুন গাড়িটি সম্পর্কে পিএইচপি অটোমোবাইলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আকতার পারভেজ জানান, মোটর ফেস্টে স্পট বুকিংয়ের মাধ্যমে নতুন সেডান কারটিতে মূল্যছাড় দেওয়া হচ্ছে।

১৫০০ সিসিটির ভিভিটি ইঞ্জিনের ব্রান্ড নিউ কারটিতে ৫ বছর বা দেড় লাখ কিলোমিটার সার্ভিস ওয়ারেন্টিসহ ৫টি ফ্রি সার্ভিস দেওয়া হবে।

সম্পূর্ণ লেদারসিটসহ ৬টি এয়ারব্যাগ, ৩৬০ ডিগ্রি স্পন্সরযুক্ত ১৬ ইঞ্চির অ্যালুমিনিয়াম চাকা এবং ৬ ইউএসবি পোট সমৃদ্ধ অ্যান্ড্রয়েড সুবিধাসহ স্মার্টফোন কানেকটিভিটি সুবিধা রয়েছে।

ইলেকট্রিক্ট স্ট্যাবিলিটি কনট্রোল ছাড়াও ব্যাকওয়ার্ড রাস্তায় চলাচলের সুবিধার্থে ট্রাকশন কনট্রোল সিস্টেম এবং এলইডির ডে টাইম রানিং লাইটসহ হেডলাইটগুলো এলইডি ও অটো ফাংশন সমৃদ্ধ।

পিএইচপি অটোমোবাইলের প্যাভেলিয়নে রয়েছে প্রোটন সাগা এমসি, দেশের প্রথম টকিং কার মিনি এসইউভি এক্স-৫০ ও ২০২১ মডেলের প্রোটন এক্স-৭০ এসইউভিসহ বিভিন্ন দামের মোটরসাইকেল।

পিএইচপি ফ্যামিলির গ্রাহকদের বিক্রয়োত্তর সেবা নিশ্চিতকরণে পিভিএস নামে একটি অনলাইন অ্যাপসের সুব্যবস্থা রয়েছে। প্রোটন ব্রান্ডের যে কোন মডেলের গাড়ি ব্যবহারকারী অনায়াসে এই পিভিএস অ্যাপস ডাউনলোড করার মাধ্যমে ঘরে বসেই অনলাইনে নিজের প্রয়োজনীয় স্পেয়ার পার্টস অর্ডার দিয়ে পিভিএস টিমের সহায়তায় স্বল্প সময়ের মধ্যে সেবা নিতে পারবেন।

এই মেলা আগামী ২২ অক্টোবর পর্যন্ত চলবে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়