Wednesday, June 24, 2026
spot_img
Homeএই মুহুর্তেহালদায় গভীর রাতে অভিযানে ৫ হাজার মিটার জাল ও মাছ ধরার নৌকা...

হালদায় গভীর রাতে অভিযানে ৫ হাজার মিটার জাল ও মাছ ধরার নৌকা জব্দ

প্রাইম ভিশন ডেস্ক »

গতকাল রাত ৯ টা হতে ১টা পর্যন্ত হালদা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালানো হয়। গোপন তথ্যের ভিত্তিতে চালানো অভিযানটি গড়দুয়ারা ইউনিয়নের নয়াহাট থেকে শুরু করে নাঙ্গলমোড়া বাজার পর্যন্ত চালানো হয়। অভিযানে ০৯ টি ঘেরাজাল আনুমানিক ৫,০০০ মিটার ও ১টি জাল বসানোর নৌকা জব্দ করা হয়।

জব্দকৃত জাল নিকটবর্তী সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ সদস্যের জিম্মায় রয়েছে। গড়দুয়ারার ইউপি সদস্য ইস্কান্দারের নিকট ১টি জাল ও  টি নৌকা, ছিপাতলী ইউপি সদস্য বেলাল আহমেদের নিকট ৭টি জাল ও নাঙ্গলমোড়া ইউপি চেয়ারম্যানের নিকট ১ টি জাল রয়েছে।

অভিযানে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও মেম্বারগণ সহযোগিতা করেন। এছাড়া আইডিএফ মৎস কর্মকর্তা রাব্বানীসহ স্বেচ্ছাসেবকগণ অভিযানে অংশগ্রহণ করেন। হালদার মা মাছ, ডলফিন ও জীববৈচিত্র্য রক্ষায় অভিযান অব্যাহত থাকবে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়