Friday, July 3, 2026
spot_img
Homeএই মুহুর্তেভারত আমরা তোমাদের জন্য অপেক্ষা করছি: শোয়েব আখতার

ভারত আমরা তোমাদের জন্য অপেক্ষা করছি: শোয়েব আখতার

প্রাইম ভিশন ডেস্ক »

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে বুধবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে পাকিস্তানের ৭ উইকেটের জয়ের পর ভারতের জন্য বিশেষ বার্তা দিয়েছেন শোয়েব আখতার।

জয়ের পর শোয়েব আখতার টুইটারে একটি ভিডিও পোস্ট করেছেন, যাতে তাকে অনেক কথা বলতে দেখা যায়।খবর হিন্দুস্থান টাইমসের।

এতে তিনি বলেন, ‘জি, হিন্দুস্তান আমরা মেলবোর্নে পৌঁছে গেছি.. আমরা আপনার জন্য অপেক্ষা করছি। তুমি আসো, আমি তোমার জয় কামনা করছি।’

নিউজিল্যান্ডের বিরুদ্ধে পাকিস্তানের ৭ উইকেটের জয়ের পর টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে উঠেছে পাকিস্তান।

শোয়েব আখতার চান টিম ইন্ডিয়া দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে জায়গা নিশ্চিত করুক। এর জন্য তিনি রোহিত শর্মার দলকে শুভেচ্ছাও জানিয়েছেন।

তিনি আরও বলেস, মেলবোর্নেই আমরা ১৯৯২ সালে ইংলিশস্তানকে হারিয়ে শিরোপা জিতেছি। এখন এটি ২০২২। বছরটা একটু আলাদা, বাকিটাও আলাদা নয়। কিন্তু তোমরা আসো। আমি চাই ভারত-পাকিস্তানের মধ্যে ম্যাচটা ফাইনাল হোক। এই দুই দলের মধ্যে আরও একটি ম্যাচ হওয়া উচিত।

নিউজিল্যান্ডকে হারিয়ে ১৩ বছর পর টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে উঠেছে পাকিস্তান।পাকিস্তান সর্বশেষ ২০০৯ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল খেলেছিল, যেখানে তারা শ্রীলঙ্কাকে ৮ উইকেটে হারিয়ে শিরোপা জিতেছিল।

বুধবারের ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে ড্যারিল মিচেলের হাফ সেঞ্চুরিতে ভর করে ১৫২ রান করেছিল নিউজিল্যান্ড।

বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানের দুর্দান্ত জুটিতে ৫ বল বাকি থাকতেই পাকিস্তান এই স্কোর অর্জন করে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়