Homeএই মুহুর্তেনগরের দামপাড়ায় মেরিডিয়ানের নির্মাণাধীন ভবনে অগ্নিকাণ্ড

নগরের দামপাড়ায় মেরিডিয়ানের নির্মাণাধীন ভবনে অগ্নিকাণ্ড

প্রাইম ভিশন ডেস্ক »

নগরের দামপাড়ায় মেরিডিয়ানের নির্মাণাধীন বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

রোববার (২০ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে নগরের ওয়াসা মোড়ে বাওয়া স্কুলের পাশের ভবনে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সেখানে কিছু ফোম রাখা ছিল। সে কাপড়ে শ্রমিকরা সিগারেট ফেলে। পরে সিগারেটের আগুন ছড়িয়ে যায়। সব শ্রমিককে আমরা সরিয়ে নিয়েছি।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক এম ডি আবদুল মালেক জানান, দুপুরে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দমকল বাহিনী ঘটনাস্থলে ছুটে গেছে। এমুহূর্তে আমাদের পাঁচটি ইউনিট কাজ করছে। আগ্রাবাদ, চন্দনপুরা, নন্দনকানন ফায়ার স্টেশনের কর্মীরা কাজ করছেন।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়