সোমবার, জুন ১৫, ২০২৬
spot_img
Homeখেলাধুলাবিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে থাকছেন যারা

বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে থাকছেন যারা

প্রাইম ভিশন ডেস্ক »

অপেক্ষার অবসান ঘটিয়ে আর মাত্র কয়েক ঘণ্টা পর শুরু হচ্ছে বিশ্বকাপের ২২তম আসর। খেলা শুরু হওয়ার ২ ঘণ্টা আগে শুরু হবে উদ্বোধনী অনুষ্ঠান। নানা আয়োজনে সাজানো হয়েছে উদ্বোধনী অনুষ্ঠান। সেখানে কারা থাকবেন, কখন শুরু— সব নিয়ে নিম্নে আলোচনা করা হলো—

বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান শুরু হওয়ার কথা বাংলাদেশ সময় রাত ৮টায়। দোহার আল বায়াত স্টেডিয়ামে ৬০ হাজার দর্শক এ অনুষ্ঠান সরাসরি দেখতে পারবেন। অনুষ্ঠান ঘিরে ইতোমধ্যে সাজ সাজ রব দোহায়।

উদ্বোধনী অনুষ্ঠান মাতাবেন যারা

ফিফা এখনো কোনো তালিকা জানায়নি। তবে দক্ষিণ কোরিয়ার ব্যান্ড বিটিএসের প্রধান গায়ক জানকুকের থাকার কথা রয়েছে। এ ছাড়া ব্ল্যাক আইড পিস, রবি উইলিয়ামস এবং ভারতের বলিউডি তারকা নোরা ফাতেহিকে দেখা যাবে অনুষ্ঠানে। এ ছাড়া ব্রিটিশ গায়িকা ডুয়া লিপা এবং কলম্বিয়ার গায়িকা শাকিরা অনুষ্ঠানে থাকবেন না বলে জানা গেছে। এ ছাড়া গৃহযুদ্ধের কারণে ইকুয়েডরের প্রেসিডেন্টও অনুষ্ঠানে থাকতে পারবেন না বলে জানা গেছে।

প্রথম দিন খেলবে দুই দেশ। আয়োজক দেশ কাতার ও ইকুয়েডর ম্যাচ দিয়ে শুরু হবে বিশ্বকাপের প্রথম আসর। ম্যাচটি শুরু হবে রাত ১০টায়।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়