Homeএই মুহুর্তেচট্টগ্রামের নতুন জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান

চট্টগ্রামের নতুন জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান

প্রাইম ভিশন ডেস্ক »

চট্টগ্রামের নতুন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ পেয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান। এরমধ্যে চট্টগ্রামের ডিসি মোহাম্মদ মমিনুর রহমানকে ঢাকায় ডিসি হিসেবে বদলি করা হয়েছে।

বুধবার (২৩ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তাদের বিভিন্ন জেলায় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট পদে নিয়োগ দেওয়া হয়।

প্রজ্ঞাপন অনুসারে চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমানকে ঢাকার জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। গত বছরের ৩ জানুয়ারি তিনি চট্টগ্রাম জেলা প্রশাসনে যোগ দিয়েছিলেন।

নতুন নিয়োগপ্রাপ্ত আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামানের বাড়ি চাঁদপুর জেলায়। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র। এর আগে তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের ‘নিয়োগ-পদোন্নতি ও প্রেষণ অনুবিভাগ’ এর উপসচিব পদে দায়িত্ব পালন করেছেন।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়