Thursday, July 2, 2026
spot_img
Homeএই মুহুর্তেফিফার পোস্টে এবার বাংলাদেশের ব্রাজিল সমর্থকেরা

ফিফার পোস্টে এবার বাংলাদেশের ব্রাজিল সমর্থকেরা

প্রাইম ভিশন ডেস্ক »

কাতার বিশ্বকাপের মাঝে বারবার আন্তর্জাতিক অঙ্গনে বারবার শিরোনাম হচ্ছে বাংলাদেশের মানুষের ফুটবল উন্মাদনা।

কয়েকদিন আগে আর্জেন্টিনা সমর্থকদের খেলা দেখার ভিডিও পোস্ট করেছিল বিশ্ব ফুটবল নিয়ন্ত্রক সংস্থা ফিফা। তাহলে ব্রাজিলিয়ান সমর্থকেরা বাদ যাবেন কেন? ফিফা এবার তাই বাংলাদেশি ব্রাজিলিয়ান ফ্যানদের ফুটবলপ্রেমের ছবিও পোস্ট করল।

সোমবার রাতে মুখোমুখি হয়েছিল ব্রাজিল বনাম সুইজারল্যান্ড।

ম্যাচটি ব্রাজিল জিতে নিয়েছে ১-০ গোলে। বাংলাদেশের বিভিন্ন জায়গায় বড় পর্দায় খেলা দেখেছেন দর্শকরা। সবচেয়ে আলোচিত ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার খেলা দেখা। বড় পর্দায় অসংখ্য মানুষ গতকাল খেলা দেখেছেন। মনে হচ্ছিল যেন বড় কোনো রাজনৈতিক দলের জনসভা হচ্ছে।

সেই দৃশ্যের কিছু ছবি পোস্ট করে ফিফার পক্ষ থেকে লেখা হয়েছে, ‘ফুটবলের মতো আর কোনো কিছু মানুষকে একত্রিত করতে পারে না। গতরাতে বাংলাদেশের রাজধানী ঢাকায় দেখা গেল এই বিশাল জনসমাগম। ‘

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়