Saturday, July 4, 2026
spot_img
Homeএই মুহুর্তেজিতেও কান্নায় বিদায় উরুগুয়ের

জিতেও কান্নায় বিদায় উরুগুয়ের

প্রাইম ভিশন ডেস্ক »

১২ বছর আগের দুঃসহ স্মৃতিই যেন চাপ হয়ে ভর করলো ঘানা শিবিরে। দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে এফএনবি স্টেডিয়ামে উরুগুয়ের বিপক্ষে সেই পেনাল্টি মিসের ক্ষত এখনও যাদের মনে দগদগে, সেই ঘানা আবারও একই ভুল করলো। একই প্রতিপক্ষের বিপক্ষে পেনাল্টি পেয়ে আবারও গোল করতে ব্যর্থ দক্ষিণ আফ্রিকার দেশটি। সুযোগ হারিয়ে পরে হজম করতে হলো ২ গোল। প্রতিশোধের মিশন নিয়ে নেমে সেই প্রতিপক্ষের বিপক্ষে মেনে নিতে হলো হার।

শুক্রবার কাতারের আল জানোব স্টেডিয়ামে ‘এইচ’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে ঘানাকে ২-০ গোলে হারিয়ে উরুগুয়ে। শেষ ষোলোয় উঠতে এই ম্যাচে জয়ের বিকল্প ছিলো না দুইবারের বিশ্বচ্যাম্পিয়নদের। কাঙ্খিত সেই জয় এলো, কিন্তু এই জয় যথেষ্ট হলো না। একই সময়ে আরেক ম্যাচের সমীকরণের মারপ্যাঁচে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হলো উরুগুয়েকে। ২০ বছর পর প্রথম রাউন্ড পেরোতে ব্যর্থ হলো লাতিন আমেরিকা অঞ্চলের দেশটি। সর্বশেষ ২০০২ বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছিল তারা।

পরের রাউন্ডে উঠতে ঘানারও দরকার জয়, তবে ড্র করলেও থাকতো সম্ভাবনা। কিন্তু এমন ম্যাচের চাপ সামলাতে পারলো না তারা। গ্রুপের চার নম্বর দল হিসেবে উরুগুয়ের সঙ্গে তারাও বিদায় নিলো। এই গ্রুপ থেকে চমক দেখানো দক্ষিণ কোরিয়া রানার্স-আপ হিসেবে উঠেছে দ্বিতীয় রাউন্ডে।

একই সময়ে শুরু হওয়া ম্যাচে ক্রিশ্চিয়ানো রোনালদোর দেশ পর্তুগালকে ২-২ গোলে হারিয়েছে এশিয়ার দেশটি। বিশ্বকাপে ১১ বারের মিশনে এ নিয়ে তৃতীয়বারের মতো দ্বিতীয় রাউন্ডে উঠলো কোরিয়া। প্রথম দুই ম্যাচ জিতেই পরের রাউন্ড নিশ্চিত করা পর্তুগাল গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নক আউট পর্বে পা রাখলো।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়