Homeএই মুহুর্তেপসকো-পিএইচপির অনন্য উদ্যোগ, বাড়ি পেল পাঁচ পরিবার

পসকো-পিএইচপির অনন্য উদ্যোগ, বাড়ি পেল পাঁচ পরিবার

প্রাইম ভিশন ডেস্ক »

স্বপ্নের বাড়ি পেলেন নোয়াখালীর সুবর্ণচর থানার হাটের পাঁচ পরিবার। নতুন বাড়ি পেয়ে খুশি তারা।খুশি পুরো গ্রামবাসী।

রোববার (১১ ডিসেম্বর) দুপুরে দক্ষিণ কোরিয়ার বিখ্যাত স্টিল নির্মাতা পসকো ইন্টারন্যাশনাল ও শিল্পগ্রুপ পিএইচপি ফ্যামিলি এসব বাড়ি হস্তান্তর করেছে।

সরেজমিন দেখা গেছে, নির্মল সবুজের মাঝে টিনের বেড়া ও রঙিন ঢেউটিনের ছাউনির দুই কক্ষের ৬০০ বর্গফুটের প্রতিটি বাড়ি। রয়েছে সুপরিসর এটাচ বাথরুম, বারান্দা। প্রতিটি বাড়ি তৈরিতে খরচ হয়েছে চার লাখ ৭০ হাজার টাকা। পর্যায়ক্রমে আরও ১১টি বাড়ি হস্তান্তর করা হবে।

বাড়ি হস্তান্তর করেন পসকো ইন্টারন্যাশনালের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট কি আইন লী এবং পিএইচপি ফ্যামিলির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইকবাল হোসেন।

উপস্থিত ছিলেন পসকো ইন্টারন্যাশনালের বাংলাদেশ প্রধান আহসানুল আলম। পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান সুফি মোহাম্মদ মিজানুর রহমানের লিখিত বক্তব্য পড়ে শোনান পিএইচপি ফ্যামিলির ম্যানেজার (মার্কেটিং) সাইফুল আলম।

উন্নয়ন সংস্থার এনআরডিএসের নির্বাহী পরিচালক আবদুল আউয়াল বলেন, পিএইচপি ফ্যামিলি ও পসকো সামাজিক দায়বদ্ধতা থেকে মানবতার এ কাজে এগিয়েছেন। এটি বন্ধুত্বপূর্ণ উদ্যোগ।

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়