Homeএই মুহুর্তেবাংলামোটরে বাসে হঠাৎ আগুন

বাংলামোটরে বাসে হঠাৎ আগুন

প্রাইম ভিশন ডেস্ক »

রাজধানীর বাংলামোটর মোড়ে একটি যাত্রীবাহী বাসে আগুন ধরার ঘটনা ঘটেছে। তবে আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

আজ রাত ৯.২০ মিনিটের দিকে সেন্টমার্টিন পরিবহনের ওই বাসটিতে এ আগুনের ঘটনা ঘটে। আগুন লাগার পর ফায়ার সার্ভিসের অগ্নিনির্বাপণ দলের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে রাত ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুন নিয়ন্ত্রণের কথা  নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শহীদুল সুমন।

এ অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানা গেছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়