Homeএই মুহুর্তেচট্টগ্রামে ভারতীয় হাই কমিশনারের ওয়ার সিমেট্রি পরিদর্শন

চট্টগ্রামে ভারতীয় হাই কমিশনারের ওয়ার সিমেট্রি পরিদর্শন

প্রাইম ভিশন ডেস্ক »

ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা ১৭ জানুয়ারি,তাঁর চট্টগ্রাম সফর চলাকালে সেখানকার কমনওয়েলথ ওয়ার সিমেট্রি পরিদর্শন করেন।
সফররত ভারতীয় কোস্ট গার্ড জাহাজ আইসিজিএস শৌর্য ও আইসিজিএস রাজবীরের কমান্ডিং অফিসারগণ তাঁর সঙ্গে ছিলেন।
এই কবরস্থানে মূলত প্রায় ৪০০টি কবর ছিল। আসামের লুসাই পাহাড় ও অন্যান্য কবরস্থান থেকে পরবর্তী সময়ে কবর স্থানান্তর করা হয়েছে। বর্তমানে এখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ৭৩১টি কমনওয়েলথ সমাধি রয়েছে, যার মধ্যে ১৭টি অজ্ঞাতপরিচয়। এই কবরস্থানে চিটাগাং মেমোরিয়ালও রয়েছে, যা ভারতীয় সীমেনস হোস্টেল বোম্বেতে অবস্থিত বোম্বে ১৯৩৯-১৯৪৫ ওয়ার মেমোরিয়ালের সঙ্গে সম্মিলিতভাবে প্রাক্তন ভারতীয় নৌবাহিনীর ৪০০ জনেরও বেশি নাবিক ও প্রাক্তন ভারতীয় মার্চেন্ট নেভির প্রায় ৬,০০০ নাবিকগণকে স্মরণ করে যাঁরা যুদ্ধের বছরগুলোতে সমুদ্রে নিঁখোজ হন।
এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়