Wednesday, June 24, 2026
spot_img
Homeএই মুহুর্তেযানজট নিরসনে বড়দীঘির পাড় এলাকায় অভিযান

যানজট নিরসনে বড়দীঘির পাড় এলাকায় অভিযান

প্রাইম ভিশন ডেস্ক »

মহাসড়কে যানজট ও দুর্ঘটনা প্রতিরোধে হাটহাজারী উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত রয়েছে। আজ ১৮ জানুয়ারি হাটহাজারীর চিকনদন্ডী ইউনিয়নের বড়দীঘির পাড় এলাকায় পরিচালিত অভিযানে যানজট সৃষ্টিকারী বিভিন্ন যানবাহন মালিককে জরিমানা করা হয়েছে।

অভিযান দুপুর ১ টায় শুরু হয়ে বেলা ৩ টায় শেষ হয়। সড়ক পরিবহন আইন ২০১৮ ও দণ্ডবিধি ১৮৬০ এর বিভিন্ন ধারায় ৫ টি মামলায় মোট ১৭,০০০ টাকা জরিমানা দণ্ড প্রদান করে ডিসিআর মূলে আদায় করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শাহিদুল আলমের নেতৃত্বে অভিযানে সহযোগিতা করেন হাটহাজারী মডেল থানা পুলিশ ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাসান জামান বাচ্চুসহ সংশ্লিষ্ট ওয়ার্ডের মেম্বারগণ।

উপজেলা নির্বাহী অফিসার শাহিদুল আলম বলেন,  মহাসড়কে যানজট, দুর্ঘটনা ও অপঘাতে মৃত্যু হ্রাস করতে পদক্ষেপ গ্রহণের জন্য জেলা প্রশাসক স্যারের কঠোর নির্দেশনা রয়েছে। এ প্রেক্ষিতে হাটহাজারীতে মহাসড়কের বিভিন্ন স্থানে যানজট সৃষ্টিকারী যানবাহন ও স্থাপনা সরিয়ে নিতে মাইকিং করা হয়। তারপরও সরিয়ে না নেওয়ায় এ অভিযান পরিচালনা করা হয়। প্রয়োজনে আরও অভিযান পরিচালনা করা হবে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়