Homeএই মুহুর্তেআগাম জামিন পেলেন শাহাদাত, বক্করসহ ১০২ নেতাকর্মী

আগাম জামিন পেলেন শাহাদাত, বক্করসহ ১০২ নেতাকর্মী

প্রাইম ভিশন ডেস্ক »

চট্টগ্রাম নগরের কাজীর দেউড়িতে পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় কোতোয়ালী থানায় পুলিশের দায়ের করা চারটি মামলায় হাইকোর্ট থেকে ছয় মাসের আগাম জামিন পেয়েছেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন ও সদস্য সচিব আবুল হাশেম বক্করসহ ১০২ জন নেতাকর্মী।

বুধবার (২৫ জানুয়ারি) হাইকোর্টের বিচারপ‌তি মো. মোস্তফা জামান ইসলাম ও বিচারপ‌তি মো. আমিনুল ইসলামের আদল‌ত শুনানি শেষে এ আদেশ দেন।

জানা গেছে, কোতোয়ালী থানায় করা চারটি মামলা ছয় সপ্তাহের আগাম জামিন পেয়েছেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন ও সদস্য সচিব আবুল হাশেম বক্করসহ ১০২ জন নেতাকর্মী। হাইকোর্টের বিচারপ‌তি মো. মোস্তফা জামান ইসলাম ও বিচারপ‌তি মো. আমিনুল ইসলামের আদল‌তে জা‌মিন আবেদন কর‌লে আদালত ৬ সপ্তা‌হের জা‌মিন মঞ্জুর ক‌রেন।

গত ১৬ জানুয়ারি বিকেলে সাড়ে ৩টার দিকে বিদ‌্যু‌তের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিএনপির কেন্দ্র ঘোষিত বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় বিএনপি। এসময় ট্রাফিক পুলিশের একটি মোটর বাইকে আগুন দেওয়ার পাশাপাশি ব্যাপক সংর্ঘষের ঘটনা ঘটে। এসব ঘটনায় ১৬ জানুয়ারি দিবাগত রাতে কোতোয়ালি থানায় চারটি মামলা করা হয়।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়