Homeএই মুহুর্তেদুই স্ত্রীর ঝগড়ার মাঝে স্বামী গুলিবিদ্ধ!

দুই স্ত্রীর ঝগড়ার মাঝে স্বামী গুলিবিদ্ধ!

প্রাইম ভিশন ডেস্ক »

দুই স্ত্রীর ঝগড়ার মাঝে গুলিবিদ্ধ হয়েছেন এক স্বামী। গতকাল রোববার ভারতের মধ্যপ্রদেশের ভোপালে ঘটেছে এ ঘটনা। দেশটির পুলিশ এ তথ্য জানিয়েছে। খবর এনডিটিভির।

প্রতিবেদনে বলা হয়েছে, গুলিবিদ্ধ ওই ব্যক্তির নাম তাহের খান। তার প্রথম স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ হয়নি কিন্তু এরপরেও দ্বিতীয় স্ত্রীর সঙ্গে সংসার শুরু করেন। তাহের এবং তার প্রথম স্ত্রী আঞ্জুমের মধ্যে বিচ্ছেদের মামলা চলছে। এই মামলায় তাহেরের কিছু সম্পত্তি দাবি করেন আঞ্জুম।

স্থানীয় পুলিশ জানায়, ঘটনার দিন আঞ্জুম তার ছেলে এবং আরও কয়েকজন ব্যক্তিকে নিয়ে তাহেরের বাড়িতে হাজির হন। সেই সময় গোসলে ছিলেন তাহের। ঘরের ভিতর শোরগোল শুনতে পেয়ে তাড়াতাড়ি বাথরুম থেকে বেরিয়ে আসেন। বাইরে এসে দেখতে পান, তার দুই স্ত্রীর মধ্যে ঝামেলা শুরু হয়েছে। হাতাহাতি পর্যায়ে তা পৌঁছেছে। হাতাহাতির মাঝেই হঠাৎ গুলি এসে লাগে তাহেরের গায়ে। সঙ্গে সঙ্গেই নিকটবর্তী হাসপাতালে ভর্তি করানো হয় তাহেরকে।

বার্তাসংস্থা এএনআইকে ভোপালের এসিপি বিরেদার মিশ্র বলেন, তাহের নামে এক ব্যক্তি তার প্রথম স্ত্রী আঞ্জুমের সঙ্গে ঝগড়ার মাঝে গুলিবিদ্ধ হয়েছেন। হামিদা হাসপাতালে তাহের দ্বিতীয় স্ত্রীকেও ভর্তি করা হয়েছে বলে জানান এই এসিপি।

তবে কে এই গুলি ছুড়ল তা এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায় নি বলে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে। এ নিয়ে তদন্ত চলছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়