Homeএই মুহুর্তেতাপমাত্রা নিয়ে যা জানাল আবহাওয়া অধিদপ্তর

তাপমাত্রা নিয়ে যা জানাল আবহাওয়া অধিদপ্তর

প্রাইম ভিশন ডেস্ক »

সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। আজ রোববার আবহাওয়াবিদ মো. ওমর ফারুক স্বাক্ষরিত আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। আগামী সোমবার সকাল পর্যন্ত সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এছাড়া সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

ঢাকায় পশ্চিম/দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় বাতাসের সর্বোচ্চ গতিবেগ থাকবে ৫ থেকে ১০ কিলোমিটার। আগামী তিনদিনে আবহাওয়ার উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই।

গতকাল দেশে সর্বোচ্চ চট্টগ্রামের সন্দ্বীপে ৩৩.৬ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়। আজ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সর্বনিম্ন ১২.৪ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়