Friday, July 3, 2026
spot_img
Homeমুল পাতাকারিশমা কাপুর নতুন রূপে

কারিশমা কাপুর নতুন রূপে

প্রাইম ভিশন ডেস্ক »

এক সময় ক্যারিয়ারের তুঙ্গে ছিলেন বলিউড নায়িকা কারিশমা কাপুর। তার ঝুলিতে থাকত বহু জনপ্রিয় সিনেমা। অন্যান্য অনেক নায়িকার মতো খুব বেশি বিতর্কেও জড়াননি এই নায়িকা। কিন্তু হঠাৎ তিনি একটানা ধূমপান, মদ্যপানে আসক্ত! এটা দেখে নেটিজনদের মনে প্রশ্ন কারিশমা কাপুর কি সত্যি পাল্টে গেছেন?

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদন থেকে জানা যায়, সম্প্রতি নতুন এক সিরিজে কাজ করেছেন এই বলিউড নায়িকা। তার আগামী সিরিজের নাম ‘ব্রাউন’। এই সিরিজে একটানা ধূমপান, মদ্যপানে আসক্ত এমনই চরিত্রে অভিনয় করতে হয়েছে তাকে। ফলে টানা ৪৫ দিন কলকাতায় থাকতে হয়েছে।

এ সিনেমাতে এক পুলিশ কর্মকর্তা চরিত্রে দেখা যাবে কারিশমাকে। নাম রিতা ব্রাউন। এতদিন যে ধরনের চরিত্রে দেখা গেছে তাকে, তার চেয়ে একেবারে ভিন্ন ধারার চরিত্র। বেশ কয়েক মাস ধরে প্রস্তুতিও নিতে হয়েছে তাকে।

অভিনেত্রী এক সাক্ষাৎকারে জানান, এই সিরিজে নিজেকে ভেঙেছেন। তিনি বাস্তবে যা, তার থেকে একেবারে বিপরীতধর্মী একটা চরিত্রে দেখা যাবে তাকে। রিতা ব্রাউনের চরিত্রটি করার সময়টা এক কথায় উপভোগ করেছেন অভিনেত্রী। তিনি বলেন, ‘আমি এই সিরিজের জন্য সিগারেট রোল করতে শিখেছি প্রথমবার। বাংলাও শিখতে হয়েছে।’

এ অভিনেত্রী ছাড়াও এই সিরিজে একগুচ্ছ বাঙালি অভিনেতা-অভিনেত্রী আছেন। গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে যিশু সেনগুপ্তকে। আবির চট্টোপাধ্যায়কে এই সিরিজে দেখা যাবে অতিথি চরিত্রে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়