Homeএই মুহুর্তেইফতারে কাঁচা আমের শরবত, দেখুন রেসিপি

ইফতারে কাঁচা আমের শরবত, দেখুন রেসিপি

প্রাইম ভিশন ডেস্ক »

দিনভর রোজা রেখে ইফতারে চাই এমন কিছু যা প্রশান্তি আনবে দেহ ও মনে। এখন কাঁচা আম পাওয়া যাচ্ছে বাজারে। ইফতারে রাখতে পারেন এক গ্লাস কাঁচা আমের শরবত। জেনে নিন কীভাবে বানাবেন।
উপকরণ

বড় কাঁচা আম একটি, চিনি আধা কাপ, কাঁচামরিচ কুচি দুটি, অল্প বিট লবণ, গোল মরিচের গুঁড়া সামান্য, পানি দুই কাপ এবং লবণ স্বাদমতো।

প্রস্তুত প্রণালি

প্রথমে আমের খোসা ছাড়িয়ে কুচি করে কেটে নিন। এবার পানিতে আম সেদ্ধ করে নিন। এরপর একটি ব্লেন্ডারে সেদ্ধ আম, চিনি, কাঁচামরিচ কুচি, বিট লবণ, গোল মরিচের গুঁড়া ও লবণ একসঙ্গে মিলিয়ে দিন। ২ মিনিট ভাল করে ব্লেন্ড করে নিন। এবার গ্লাসে ঢেলে বরফ কুচি দিয়ে সাজিয়ে পরিবেশন করুন দারুণ সুস্বাদু কাঁচা আমের শরবত।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়