Homeএই মুহুর্তেউখিয়ায় এপিবিএনের সঙ্গে সংঘর্ষ, গুলিতে আরসা কমান্ডার নিহত

উখিয়ায় এপিবিএনের সঙ্গে সংঘর্ষ, গুলিতে আরসা কমান্ডার নিহত

প্রাইম ভিশন ডেস্ক »

কক্সবাজারের উখিয়ার ১৯ নং রোহিঙ্গা ক্যাম্পে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) সদস্যরা। এ সময় গুলিতে নিহত হয়েছেন আরসা কমান্ডার আব্দুল মজিদ ওরফে লালাইয়া।

মঙ্গলবার বিকেল ৪টার দিকে এ তথ্য জানান ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের সহকারী পরিচালক এএসপি ফারুক আহমেদ।

নিহত আব্দুল মজিদ ক্যাম্প ১৯ এ/৮ ব্লকের বাসিন্দা। তার বিরুদ্ধে চারটি হত্যা মামলা ছিল।

এএসপি ফারুক আহমেদ জানান, মঙ্গলবার সকাল ৯টার দিকে ক্যাম্প ১৯-এ আরসার ৪০-৪৫ জনের একটি দল অবস্থান করছে এমন খবর ছিল এপিবিএনের কাছে। ওই এলাকা ঘিরে চারদিক থেকে অভিযান শুরু করে ব্যাটালিয়ন। বিষয়টি টের পেয়ে এপিবিএনকে লক্ষ্য করে গুলি চালায় আরসার সদস্যরা। আত্মরক্ষার্থে এপিবিএনও পাল্টা গুলি চালালে তারা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে কমান্ডার আব্দুল মজিদের মরদেহ উদ্ধার করা হয়।

এপিবিএনের সহকারী পরিচালক আরও জানান, এ ঘটনায় অস্ত্র-গুলি উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে আরসার তিন সদস্যকে। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়