Homeএই মুহুর্তেচলতি বছরে ১০ লাখ ভারতীয়কে ভিসা দেবে যুক্তরাষ্ট্র

চলতি বছরে ১০ লাখ ভারতীয়কে ভিসা দেবে যুক্তরাষ্ট্র

প্রাইম ভিশন ডেস্ক »

চলতি ব‌ছরে কমপক্ষে ১০ লাখ ভারতীয়কে ভিসা দেওয়ার অঙ্গীকার নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের জো বাইডেন প্রশাসন। এক সাক্ষাৎকারে এমন কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের শীর্ষ কর্মকর্তা ডোনাল্ড লু।

ডোনাল্ড লু জানান, বছরের দ্বিতীয় ভাগে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যেসব ভারতী শিক্ষার্থীর পাঠ শুরু হওয়ার কথা, তাদের ভিসার আবেদন খতিয়ে দেখার প্রক্রিয়া এই গ্রীষ্মের মধ্যেই শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।

এছাড়া এইচ১বি এবং এল ভিসার মতো ওয়ার্ক ভিসার আবেদনকেও অগ্রাধিকার দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

এমনটা করা হলে ভারত থেকে যুক্তরাষ্ট্রে কাজ করতে যেতে ইচ্ছুক বা সেখানে বসবাসকারী কর্মীদের সমস্যার সমাধান হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বিশেষত তথ্যপ্রযুক্তি কর্মীরা বিশেষ লাভবান হবেন বলে মনে করছেন তারা।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়