Homeমুল পাতাঈদের ছুটি শেষে অফিস খুলছে আগামীকাল

ঈদের ছুটি শেষে অফিস খুলছে আগামীকাল

প্রাইম ভিশন ডেস্ক »

টানা পাঁচ দিন ঈদের ছুটি শেষে সোমবার (২৪ এপ্রিল) সরকারি অফিস, আদালত, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান খুলছে। রমজানের আগের সময়সূচি ধরে অর্থাৎ সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলবে অফিস।

এক মাস রোজা পালন শেষে শনিবার (২২ এপ্রিল) দেশে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়েছে। ঈদ উপলক্ষে গত ১৯ এপ্রিল থেকে ছুটি কাটাচ্ছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। তাদের সেই ছুটি শেষ হচ্ছে রবিবার।

এ বছর শবেকদরের ছুটির পর ঈদের ছুটি শুরু হওয়ার আগে গত বৃহস্পতিবার অফিস খোলা ছিল। ঈদুল ফিতরের ছুটির সঙ্গে ওইদিন ২০ এপ্রিল বাড়তি এক দিন সাধারণ ছুটি ঘোষণা করে সরকার। এক দিন বাড়তি ছুটি ঘোষণার ফলে টানা পাঁচ দিনের ছুটি পান সরকারি চাকরিজীবীরা।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়