Homeএই মুহুর্তেচট্টগ্রামে শাটল ট্রেনের ধাক্কায় নানি-নাতি নিহত

চট্টগ্রামে শাটল ট্রেনের ধাক্কায় নানি-নাতি নিহত

প্রাইম ভিশন ডেস্ক »

চট্টগ্রামের বায়েজীদে বিশ্ববিদ্যালয়গামী শাটল ট্রেনের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। তাদের একজন বৃদ্ধা ও অন্যজন শিশু। সম্পর্কে তারা নানি-নাতি বলে জানা গেছে।

রবিবার (২৫ জুন) দুপুরে শহরের বায়েজীদ বোস্তামী থানাধীন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

চট্টগ্রাম মেডিক্যাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক  বলেন, ‘রবিবার বিকেলে বায়োজিদ থানা এলাকার অক্সিজেন মোড়ে এই দুর্ঘটনা ঘটে। শাটল ট্রেনের ধাক্কার ওই বৃদ্ধা ও শিশু আহত হলে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে রিয়াজ নামের এক পথচারী। চিকিৎসক তাদের পরীক্ষা করে মৃত ঘোষণা করেন।’

দুর্ঘটনায় নিহত দুইজনের পরিচয় শনাক্ত করা না গেলেও স্থানীয়রা জানান, তারা সম্পর্কে নানি-নাতি।

পথচারী রিয়াজ প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘শিশুটি রেল লাইনের উপর ছিল। ট্রেন আসতে দেখে বৃদ্ধা তাকে বাঁচানোর চেষ্টা করে। কিন্তু দুজনই কাটা পরে। যতটুকু শুনেছি তারা নানি-নাতি।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়