Homeএই মুহুর্তেদেশী-বিদেশী ষড়যন্ত্রের হাত থেকে দেশ রক্ষা পাওয়ার কামনা তথ্যমন্ত্রী'র

দেশী-বিদেশী ষড়যন্ত্রের হাত থেকে দেশ রক্ষা পাওয়ার কামনা তথ্যমন্ত্রী’র

প্রাইম ভিশন ডেস্ক »

পবিত্র ঈদুল আযহার দিনে দেশী-বিদেশী সমস্ত ষড়যন্ত্রের হাত থেকে দেশ রক্ষা পাওয়ার জন্য মহান আল্লাহর কাছে কামনা করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ এমপি।

বৃহস্পতিবার (২৯ জুন) সকালে নিজগ্রাম চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার সুখবিলাসে পবিত্র ঈদুল আযহার নামাজ শেষে ঈদুল আযহার প্রতিক্রিয়া জানানোর সময় সাংবাদিকদের এসব একথা বলেন। নামাজ শেষে তথ্যমন্ত্রী নিজ নির্বাচনী এলাকার মুসল্লিদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। পরে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনে পশু কোরবানি দেন তথ্যমন্ত্রী।

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানিয়ে ড. হাছান মাহমুদ বলেন, দেশ যখন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে তখন দেশী-বিদেশী নানা ষড়যন্ত্র শুরু হয়েছে। সেই ষড়যন্ত্র ছিন্ন করে দেশ যেন উন্নয়ন অভিযাত্রায় এগিয়ে যায় সেটিই আজকের দিনে প্রত্যাশা।

তিনি বলেন, আজকের এইদিনে আমাদের কামনা হচ্ছে আমাদের দেশ যেন দেশী-বিদেশি সমস্ত ষড়যন্ত্রের হাত থেকে রক্ষা পায়। একই সাথে আজকের দিনে প্রত্যাশা হচ্ছে আমাদের দেশ থেকে যেন সাংঘর্ষিক রাজনীতি চিরদিনের জন্য বিদায় নেই।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেন, যারা দেশে সাংঘর্ষিক রাজনীতি করে, যারা দেশের মানুষকে কষ্ট দেওয়ার, মানুষ পুড়িয়ে হত্যা করার এবং মানুষের সহায় সম্পত্তি ধ্বংস করার রাজনীতি করে, তাদের যেন শুভ বুদ্ধির উদয় হয় পবিত্র ঈদুল আযহার দিনে সেটিই প্রত্যাশা এবং কামনা করেন- তথ্যমন্ত্রী।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়