Homeমুল পাতা‘প্রিয়তমা’র দ্বিতীয় গানে মুগ্ধতা ছড়িয়ে দিলেন শাকিব-ইধিকা

‘প্রিয়তমা’র দ্বিতীয় গানে মুগ্ধতা ছড়িয়ে দিলেন শাকিব-ইধিকা

প্রাইম ভিশন ডেস্ক »

কোরবানির ঈদে মুক্তিপ্রতিক্ষীত সিনেমাগুলোর শেষ ধাপের প্রচারণা চলছে। এ তালিকায় রয়েছে সুপারস্টার শাকিব খানের ‘প্রিয়তমা’ । ছবিটির পোস্টার দিয়ে নেটিজেনদের বশীভূত করে ফার্স্টলুক দিয়ে মাতিয়ে থার্ডলুকে এসে চমকে দিয়েছেন শাকিব।

এরপর উন্মাদনার আগুনে ঘি ঢেলে দিয়েছে ‘প্রিয়তমা’র কোরবানির গান। এবার মুক্তি পর্যন্ত সেই আগুন জ্বালিয়ে রাখতেই প্রকাশ পেল ছবিটির দ্বিতীয় গান ‘ও প্রিয়তমা’। গানটিতে কণ্ঠ দিয়েছেন বালাম ও কোনাল। গানটি লিখেছেন আসিফ ইকবাল।

আজ মঙ্গলবার ৬টা ৩০ মিনিটে প্রকাশ পেয়েছে এ গান। গানটির মাধ্যমে প্রথমবারের মতো দেখা গেল ইধিকা পালকে। সেইসঙ্গে ভক্তরা দেখা পেলেন সুঠামদেহী শাকিবের। পাশাপাশি দীর্ঘদিন পর বালামের ফিরে আসাটা নতুন মাত্রা দিয়েছে ‘ও প্রিয়তমা’ গানে।

প্রকাশের সঙ্গে সঙ্গেই গানটি দেখতে মৌমাছির মতো ভিড় করেছেন শাকিবের অনুরাগীরা। মন্তব্যের ঘরে জানিয়েছেন ছবিটির জন্য শুভকামনা। সেইসঙ্গে প্রিয় তারকার পাশে থাকারও অঙ্গীকার করেছেন তারা। তাদের উন্মাদনা দেখে এটা স্পষ্ট যে এবার ঈদ মাতাবে ‘প্রিয়তমা’।

‘প্রিয়তমা’ ছবিতে শাকিবের বিপরীতে আছেন কলকাতার অভিনেত্রী ইধিকা পাল। টেলিভিশন সিরিয়ালের পরিচিত মুখ তিনি। জানা গেছে, ২০২২ সালে জি-বাংলায় প্রচারিত ধারাবাহিক ‘পিলু’ সিরিয়ালে অভিনয় করেন ইধিকা। এরপর ‘রিমলি’ সিরিয়ালে প্রধান চরিত্রে অভিনয় করেন। সিরিয়ালপ্রেমীদের কাছে তিনি মোটামুটি জনপ্রিয়।

‘প্রিয়তমা’ সিনেমার কাহিনী লিখেছেন প্রয়াত ফারুক হোসেন। যৌথভাবে চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন ফারুক হোসেন ও হিমেল আশরাফ। ঈদে মুক্তি পাবে ছবিটি।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়