Homeএই মুহুর্তেবিশাল লক্ষ্য দিল আফগানরা

বিশাল লক্ষ্য দিল আফগানরা

প্রাইম ভিশন ডেস্ক »

তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয়টিতে টস হেরে ব্যাট করতে নেমে দুই আফগান ওপেনারের কাছে একপ্রকার নাস্তানাবুদই হয়েছে বাংলাদেশ দল। রাহমানুল্লাহ গুরবাজের পর সেঞ্চুরি পেয়েছেন আরেক ওপেনার ইব্রাহিম জাদরান। আফগানিস্তান যেভাবে শুরু করেছিল, তাতে দলের রান সাড়ে তিনশ পার হওয়া ছিল সময়ে ব্যাপার। তবে দলের অন্য ব্যাটাররা তেমন সুবিধা করতে না পারায় স্বস্তি নিয়ে ইনিংস বিরতিতে গেছে বাংলাদেশ।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে প্রথম ইনিংসে ৯ উইকেট হারিয়ে ৩৩১ রান তুলেছে আফগানিস্তান। ১৪৫ রান করেছেন গুরবাজ। আর কাটায় কাটায় শতরান পূর্ণ করেছেন ইব্রাহিম।

উদ্বোধনী জুটিতে রেকর্ড ২৫৬ রান তোলে আফগানরা। সিরিজে সমতা আনতে টস জিতে আফগানিস্তানকে ব্যাটিংয়ে পাঠান বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। তবে তার সিদ্ধান্তকে ভুল প্রমাণ করে শুরু থেকেই বাংলাদেশি বোলারদের ওপর চড়াও হন আফগানিস্তানের এই দুই ওপেনার। আগ্রাসী গতিতে রান তুলে পার করেন ২৫০ রানের (২১৮ বলে) গণ্ডি।

ওপেনিং জুটি তো বটেই, কোনো উইকেটেই এর আগে এত বেশি রান তুলতে পারেনি আফগানিস্তান। আগের সর্বোচ্চ ছিল ২০১০ সালে স্কটল্যান্ডের বিপক্ষে। ২১৮ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েছিলেন মোহাম্মদ শাহজাদ এবং করিম সাদিক। আর ওপেনিংয়ে ২০১২ সালে নেদারল্যান্ডসের বিপক্ষে জাভেদ আহমাদি ও করিম সাদিক এর আগের সর্বোচ্চ ১৪১ রান তুলেছিলেন। বাংলাদেশের বিপক্ষে চার বছর পর কোনো দলের ওপেনাররা দেড়শ ছাড়ানো জুটি গড়লেন। সর্বশেষ বিশ্বকাপে এজবাস্টনে ১৮০ রান তুলেছিলেন ভারতের লোকেশ রাহুল ও রোহিত শর্মা। দেশের মাঠে বাংলাদেশের বিপক্ষে সবচেয়ে বড় রানের জুটিও এটি।

২৫৬ রানের মাথায় সাকিব আল হাসানের বলে গুরবাজের পতনের পর অবশ্য ম্যাচের লাগাম টেনে ধরে বাংলাদেশ। ২৫৯ রানের মাথায় মোস্তাফিজুর রহমান রহমত শাহকে ফেরানোর পর ২৬৬ রানে মেহেদী হাসান মিরাজের বলে ফেরেন হাশমতউল্লাহ শাহিদিও। ২৮৬ রানের মাথায় নাজিবুল্লাহ জাদরানকেও ফেরান মিরাজ। আর সেঞ্চুরির পরপরই ২৯৯ রানের মাথায় ইব্রাহিমকে ফেরান মোস্তাফিজ। ৩০৬ রানের মাথায় সাকিবের বলে স্টাম্পিংয়ের শিকার হন রশিদ খান। ৩১৮ রানের মাথায় আজমাতুল্লাহ ওমারজাইকে ফেরান মোস্তাফিজ। আর শেষ ওভারে অষ্টম ব্যাটার হিসেবে হাসান মাহমুদের শিকার হন মুজিব উর রহমান। ইনিংসের শেষ বলে হাসানের বলেই ফেরেন ফজলহক ফারুকি।

তবে উইকেটের এমন যাওয়া-আসার মধ্যেও একপাশে স্ট্রাইকরেট একশর ওপর রেখে ব্যাট করে গেছেন মোহাম্মদ নবী। শেষ পর্যন্ত ১৫ বলে ২৫ রানে অপরাজিত ছিলেন তিনি।

বাংলাদেশের হয়ে সবচেয়ে সফল বোলার সাকিব আল হাসান। ১০ ওভারে ৫০ রানের বিনিময়ে এই বাহাতি স্পিনারের শিকার ২ উইকেট। ১০ ওভারে ৬০ রান দিয়ে সাকিবের সমান ২ উইকেট নিয়েছেন মুস্তাফিজও। ২ উইকেট নিলেও ৯ ওভারে ৬০ রান নিয়েছেন মিরাজ।

 

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়