Homeএই মুহুর্তেকাঁঠাল নিয়ে সংঘর্ষে প্রাণ গেল তিনজনের

কাঁঠাল নিয়ে সংঘর্ষে প্রাণ গেল তিনজনের

প্রাইম ভিশন ডেস্ক »

সুনামগঞ্জে মসজিদে দান করা একটি কাঁঠালের নিলামকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে তিনজন মারা গেছেন। আহত হয়েছেন অন্তত ২০ জন।

সোমবার (১০ জুলাই) বেলা ১১টার দিকে শান্তিগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের হাসনাবাদ গ্রামে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন ওই গ্রামের আব্দুল লতিফের ছেলে নরুল হক (৪৫), আব্দুস সুফির ছেলে বাবুল মিয়া (৫০) এবং আব্দুল বাসিরের ছেলে শাহজাহান মিয়া (৫৫)।

শান্তিগঞ্জ থানার ওসি তারেক চৌধুরী জানান, এলাকায় আধিপত্য নিয়ে গ্রামের দুটি পক্ষের বিরোধ ছিল। অতীতেও তাদের মধ্যে মারামারি ও পাল্টাপাল্টি মামলা-মোকদ্দমা হয়েছে। গত শুক্রবার গ্রামের মসজিদে দান করা একটি কাঁঠাল ২৫০ টাকায় নিলামে ওঠে। এতে দুই পক্ষের দুজন অংশ নেন। উচ্চস্বরে কথা বলায় দর বুঝতে না পারায় আবার নিলাম ডাকার দাবি জানায় এক পক্ষ।

ওসি জানান, এ নিয়ে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে উত্তেজনা দেখা দিলে এলাকাবাসী সালিশে বসে বিষয়টির নিষ্পত্তির উদ্যোগ নেয়। সোমবার সকালে স্থানীয় গণ্যমান্যরা সালিশে বসে বিষয়টি মীমাংসা করে দেন। কিন্তু কিছুক্ষণ পর দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে এই হতাহতের ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এখন পরিস্থিতি শান্ত রয়েছে। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়