Homeএই মুহুর্তেপাকিস্তানে হামলায় একদিনে ১২ সেনা নিহত

পাকিস্তানে হামলায় একদিনে ১২ সেনা নিহত

প্রাইম ভিশন ডেস্ক »

পাকিস্তানে সামরিক অভিযান চলাকালে সেনাবাহিনীর ১২ জন সদস্য নিহত হয়েছেন। দেশটির বেলুচিস্তান প্রদেশের জোব ও সুই এলাকায় এসব সামরিক অভিযান চালানোর সময় এই ঘটনা ঘটে।

বুধবারের ওই অভিযানে ‘ব্যাপক অস্ত্রে’ সজ্জিত সাত জঙ্গি নিহত হয়েছে বলে পাকিস্তান সামরিক বাহিনী দাবি করেছে। খবর ডনের

এটি চলতি বছরে পাকিস্তানে সন্ত্রাসী হামলায় এক দিনে সর্বোচ্চ সংখ্যা সামরিক বাহিনীর সদস্য নিহত হওয়ার ঘটনা। এর আগে ২০২২ সালের ফেব্রুয়ারিতে বেলুচিস্তানের কেচ জেলায় এক দিনে ১০ সেনা নিহত হয়েছিল।

বুধবার রাতে পাকিস্তান সামরিক বাহিনীর ইন্টার-সর্ভিসেস পাবলিক রিলেশন্স (আইএসপিআর) এক বিবৃতিতে জানায়, সুই এলাকায় অভিযান চালানোর সময় জঙ্গিরা নিরাপত্তা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে গুলি চালায়। দুইপক্ষের মধ্যে গোলাগুলি চলাকালে বীরত্বের সঙ্গে লড়াই করতে থাকা তিন সাহসী সেনা শাহাদাৎ বরণ করেন, এ সময় দুই জঙ্গিকে জাহান্নামে পাঠানো হয়।

এর আগে সকালে জোব ক্যান্টনমেন্টে একটি সামরিক স্থাপনায় জঙ্গি হামলায় নয় সেনা নিহত হয়। এখানে দুইপক্ষের মধ্যে গোলাগুলিতে পাঁচ জঙ্গিও নিহত হয়।

আইএসপিআর জানিয়েছে, হামলাকারীরা স্থাপনাটিতে অনুপ্রবেশের চেষ্টা করেছিল, কিন্তু দায়িত্বে থাকা সেনারা তাদের বাধা দেয়।

জোবের ডেপুটি কমিশনার আজিমুল্লাহ কাকর গোলাগুলির মধ্যে এক নারীর মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘বাসটি ডেরা ইসমাইল খান থেকে আসছিল, এটি জোব ক্যান্টনমেন্ট এলাকা পার হওয়ার সময় দুইপক্ষের গোলাগুলির মধ্যে পড়ে যায়।’

বাসের আহত যাত্রীদের কোয়েটার সরকারি হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ডেপুটি কমিশনার আজিমুল্লাহ।

নতুন গঠিত একটি জঙ্গী সংগঠন তেহরিক-ই-জিহাদ পাকিস্তান (টিজেপি) এই হামলার দায় স্বীকার করেছে। তারা দাবি করেছে, হামলাকারীর ছবি ও ভিডিও প্রকাশ করা হবে।

খনিজ সমৃদ্ধ পাকিস্তানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশটির সীমান্ত আফগানিস্তান ও ইরানের সঙ্গে। দীর্ঘ দিন ধরে এখানে জাতিগত বিচ্ছিন্নতাবাদীদের সক্রিয়তা রয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়