Thursday, July 2, 2026
spot_img
Homeএই মুহুর্তেবুড়িগঙ্গায় যাত্রীসহ ডুবে গেছে ওয়াটার বাস

বুড়িগঙ্গায় যাত্রীসহ ডুবে গেছে ওয়াটার বাস

প্রাইম ভিশন ডেস্ক »

রাজধানীর শ্যামবাজার থেকে কেরানীগঞ্জের তেলেরঘাটের বুড়িগঙ্গা নদীর অংশে যাত্রীসহ একটি ওয়াটার বাস ডুবে গেছে। খবর পেয়ে উদ্ধারকাজ শুরু করছে নৌ-পুলিশ।

রোববার (১৬ জুলাই) রাত সোয়া ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার আনোয়ারুল ইসলাম ঢাকা মেইলকে এই তথ্য নিশ্চিত করেছেন।

ডিউটি অফিসার বলেন, আজ রাত সোয়া ৮টার দিকে শ্যামবাজার থেকে কেরানীগঞ্জের তেলেরঘাট যাওয়ার বুড়িগঙ্গার নদীর অংশে একটি নৌযানের সঙ্গে ধাক্কা লেগে সরকারি একটি ওয়াটার বাস ডুবে গেছে। সদরঘাট নদী ফায়ার স্টেশনের দুটি এবং সিদ্দিকবাজার থেকে একটি ইউনিট ডুবুরিসহ ঘটনাস্থলে উদ্ধার কাজ করছে। এটি তীরের কাছাকাছি ডুবে যাওয়ায় ধারণা করা হচ্ছে অধিকাংশ লোক তীরে উঠে গেছে। এখন পর্যন্ত হতাহত পাওয়া যায়নি বলেও জানান তিনি।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়