প্রাইম ভিশন ডেস্ক »
পাহাড়ি উগ্রবাদী সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সঙ্গে গণঅধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক নুরের যোগাযোগ খতিয়ে দেখছে গোয়েন্দারা।
সোমবার রাজধানীর কারওরান বাজার র্যাব মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ তথ্য জানান সংস্থাটির আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।
নুরের বিষয়ে এক প্রশ্নের জবাবে র্যারের এই কর্মকর্তা বলেন, ‘কেএনএফের ভেরিফায়েড পেজে নুরকে নিয়ে বক্তব্য উপস্থাপন করা হয়েছে। কেএনএফের সঙ্গে যোগাযোগের বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন তথ্য-উপাত্ত সামনে এসেছে। যোগাযোগ বা সংশ্লিষ্টতা রয়েছে কিনা তা খতিয়ে দেখতে আমাদের গোয়েন্দারা কাজ করছে। পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই-বাছাইয়ের কাজ করছে আমাদের গোয়েন্দারা। সংশ্লিষ্টতা পাওয়া গেলে এ বিষয়ে বলা যাবে।


