Homeএই মুহুর্তেরোহিঙ্গা যুবককে গুলি করে হত্যা

রোহিঙ্গা যুবককে গুলি করে হত্যা

প্রাইম ভিশন ডেস্ক »

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে মোহাম্মদ সলিম নামের এক যুবককে গুলি করে হত্যা করা হয়েছে। শনিবার (২৯ জুলাই) রাত ১০টায় উখিয়ার ২ নম্বর ওয়েস্ট ক্যাম্পে এ ঘটনা ঘটে। সলিম ৭ নম্বর ক্যাম্পের মোহাম্মদ নজির হোছনের ছেলে।

মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী আরাকান স্যালভেশন আর্মির (আরসা) সন্ত্রাসীরা এ ঘটনা ঘটিয়েছে বলে দাবি করেছে পুলিশ।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানিয়েছেন, রাত ১০টায় আরসা সন্ত্রাসীরা মোহাম্মদ সলিমকে গুলি করে ফেলে রেখে যায়। পরে স্থানীয় রোহিঙ্গারা তাকে চিকিৎসার জন‍্য কুতুপালংস্থ এমএসএফ হাসপাতালে নিলে রাত ১২টায় তার মৃত্যু হয়।

তিনি আরও বলেন, খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে মরদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়