Homeএই মুহুর্তেপাকিস্তানে রেলের বগি লাইনচ্যুত হয়ে নিহত ২৫

পাকিস্তানে রেলের বগি লাইনচ্যুত হয়ে নিহত ২৫

প্রাইম ভিশন ডেস্ক »

পাকিস্তানের নবাবশাহের সারহারি রেলওয়ে স্টেশনের কাছে হাজারা এক্সপ্রেসের কয়েকটি বগি লাইনচ্যুত হওয়ার পর অন্তত ২৫ জন নিহত এবং ৪০ জন আহত হয়েছেন। রোববার স্থানীয় গণমাধ্যমগুলো এ তথ্য দিয়েছে।

নিউজটিভি জানিয়েছে যে ট্রেনটি করাচি থেকে রাওয়ালপিন্ডির দিকে যাচ্ছিল। ঘটনাস্থলে উদ্ধারকারী দল ও পুলিশ সদস্যদের পাঠানো হয়েছে।

টিভিতে সম্প্রচারিত ফুটেজে দেখা গেছে, লাইনচ্যুত বগিগুলোর কাছে বিপুল সংখ্যক যাত্রী জড়ো হয়েছে, যাদের মধ্যে কয়েকজন তাদের পাশে শুয়ে আছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়